News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাটে বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস
Image

বাধারঘাটে বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ১৪ নং বাধারঘাট তপশিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুল্টি বিশ্বাস৷ তিনি বর্তমানে আগরতলা পুর পরিষদের মেয়র ইন কাউন্সিল মেম্বার৷ যোগ্যতা মাস্টার ডিগ্রি৷ তারা স্বামী স্ত্রী দুজনই বেকার৷

বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর মেয়র ইন কাউন্সিল মেম্বার পদ থেকে পদত্যাগ করার জন্য তার উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ তিনি তা প্রতিহত করে দায়িত্ব পালন করে চলেছেন৷ বামফ্রন্ট আপোষহীন এই নেতৃকে বাধারঘাট কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করেছে৷ তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য বামফ্রন্টের পক্ষ থেকে বাধারঘাট বিধানসভা এলাকার সমস্ত ভোটারদের প্রতি আবেদন জানানো হয়েছে৷ শুক্রবার বিকেলে সিপিআইএম-এর রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top