News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার চার
Image

রাজ্যের পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার পানিসাগরে ড্রাগস-সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে৷ তাদের একজনের বাড়ি করিমগঞ্জ (অসম) জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত আনিপুরে এবং অন্যজন পানিসাগর থানা এলাকার চামটিলায়৷ ধৃতদের হেফাজত থেকে বহু লক্ষ টাকার মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে৷


পানিসাগরের মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার শেষরাতে এবং শুক্রবার পৃথক পৃথক অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছেন তাঁরা৷ জানান, আজ সকালে পানিসাগর থানার ওসি সৌগত চাকমাকে সঙ্গে নিষে তিনি রামনগর এলাকায় অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে ড্রাগস পাচারকারীদের পাকড়াও করতে ওত পেতে বসেছিলেন৷ বেলা প্রায় ১১টা নাগাদ একটি বেসরকারি যাত্রীবাহী গাড়িতে তালাশি চালিয়ে এক যুবককে আটক করেন পুলিশের অভিযানকারীরা৷ ধৃতকে হুসেন আলি (২৯) বলে পরিচয় পাওয়া গেছে৷ ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানান, তার বাবার নাম ফুরকান আলি৷ তাদের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার আনিপুর ৬২ হাল এলাকায়৷ হুসেনের হেফাজত থেকে কমপক্ষে এক লক্ষ টাকার মোট ছয়টি হেরোইনের পাউচ বাজেয়াপ্ত করা হয়েছে৷ প্রতিটি প্যাকেটে ১২ গ্রাম করে হেরোইন রয়েছে৷ ধৃত হুসেন আলির বিরুদ্ধে পানিসাগর থানায় এনডিপিএস আইনের বলে মামলা রুজু হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস৷


এছাড়া বৃহস্পতিবার শেষ রাতে টহলের সময় চামটিলা সংলগ্ণ ট্রাইজংশন এলাকায় হানা দিয়ে প্রথমে একটি সন্দেহভাজন ওয়াগন-আর আটক করে এক মাদক-সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে৷ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ১২০টি হেরোইনের কৌটা এবং ৪৫০টি নেশার ট্যাবলেট ইয়াবা৷ এই নেশা সামগ্রীর বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস৷ চামটিলায় ধৃত ড্রাগস কারবারি যুবকের নাম বিজয়বিক্রম রায় (২১)৷ তার বাবার নাম রাখাল রায়৷


এসডিপিও জানান, দুই ধৃতকে আজ ধর্মনগরের বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছিল৷ আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে৷ তাছাড়া বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীগুলো পরীক্ষার জন্য আগরতলায় ফরেনসিক ল্যাবে পাঠানো প্রেরণ করা হয়েছে বলে জানান এসডিপিও৷
গুয়াহাটি রেলওয়ে স্টেশনে শুক্রবার সকালে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করল জিআরপিএফ৷ গাঁজা পাচারেরে অভিযোগে আটক করে গ্রেফতার করা হয়েছে এক যুবককে৷ ধৃত যুবককে রূপম মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি পশ্চিম ত্রিপুরার খৈরাবাড়ি গ্রামে৷


গুয়াহাটি রেলস্টশনে জিআরপিএফ থানা সূত্রে জানা গেছে, আজ সকাল প্রায় ৭.৪০টায় ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রূপম মিয়াঁকে আটক করা হয়৷ সে ত্রিপুরাগামী কোনও ট্রেনের অপেক্ষা করছিল৷ তার পাশে রাখা ছিল বড় বড় পাঁচটি ব্যাগ৷ ব্যাগগুলিতে তালাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন জিআরপিএফ জওয়ানরা৷ এগুলির বাজারমূল্য আনিমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন জিআরপিএফ অফিসার৷


ধৃতের বিরুদ্ধে রেল পুলিশ নিজস্বভাবে এক মামলা রুজু করে গ্রেফতার করেছে৷ আজই তাকে বিচারবিভাগীয় আদালতে তোলা হবে৷
অন্যদিকে, ৯২ কেজি গাঁজা সহ ১৪ চাকার লরি এবং চালক ও সহ চালককে আটক করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ লরিটি আটক করে এই সাফল্য পায় পুলিশ৷ আটক চালক ও সহ চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার কথা বললেও নেশা কারবারীরা নানা কৌশলে তাদের বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে৷ এখনও রাজ্য থেকে নেশা বাণিজ্য শেষ হয়নি৷ এই নেশা সামগ্রী বর্তমানে সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে বিরাট করছে৷ রাজ্যের সবকটি থানার পুলিশ সোর্সের খবরের উপর ভিত্তি করে সাফল্য অর্জন করছে৷ কিন্তু নেশা বিরোধী অভিযানে তেলিয়ামুড়া থানার সাফল্য অনেকাংশে কম বলা যেতে পারে৷

তবে এক্ষেত্রে মুঙ্গিয়াকামী থানার পুলিশ নিত্যদিন জাতীয় সড়কের নাকা পয়েন্টে গাড়ি চেকিং করে চলেছে৷ শুক্রবারও গাড়ি চেকিং করার সময় পুলিশ বিআর১১জিবি-৫৬৯৪ নম্বরের ১৪ চাকার লরি থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করে৷ পুলিশ গাড়ি সহ চালক ও সহচালককে আটক করে৷ ধৃত দুইজনের নাম বুদ্ধ কুমার মণ্ডল এবং চন্দন কুমার মণ্ডল৷ ধৃতদের বাড়ি বিহার রাজ্যে৷ শুক্রবার সকালে আগরতলা থেকে কে বা কারা ওষুধ বলে গাঁজা তুলে দেয় বলে জানায় লরির চালক ও সহচালক৷
লরিটি আগরতলা থেকে বিহার যাচ্ছিল৷ অথচ ওই গাড়িটি তেলিয়ামুড়া থানার সামনে দিয়ে যায়৷ কিন্তু তেলিয়ামুড়া থানার পুলিশে কোনো খবরই নেই৷ পরে মুঙ্গিয়াকামী থানা পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সহ লরিটি৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবার ধৃত দুইজনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top