News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি বিক্রি করে চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরত দিতে বিধানসভায় সরব বিধায়ক সুদীপ বর্মণ
Image

সম্পত্তি বিক্রি করে চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরত দিতে বিধানসভায় সরব বিধায়ক সুদীপ বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ চিটফান্ড সংস্থা রোজভ্যালীর স্থাবর সম্পত্তি বিক্রি না করে রাজ্য সরকার নিজেদের প্রয়োজনে ব্যবহারের বদলে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া উচিত বলে মনে করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তাই আজ বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে জনস্বার্থে এই ইস্যুতে রাজ্য সরকারের বক্তব্য দাবী করেন তিনি৷ জবাবে অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা তাঁর এই ভূমিকার প্রশংসা করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷


এদিন, সুদীপ রায়ন বর্মন জানান সম্প্রতি আগরতলা শহরে রোজভ্যালীর একটি বহুতল ভবন আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তর৷ জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল যে চিটফান্ডের দ্বারা প্রতারিত আমানতকারীদের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার৷
চিটফান্ড সংস্থাগুলির স্থাবর সম্পত্তি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা প্রতারিত আমানতকারীদের ফেরত দেওয়া উচিত৷ কিন্তু, সম্প্রতি নগরোন্নয়ন দপ্তর একটি বহুতল ভবন ব্যবহারের জন্য উদ্যোগ নিয়েছে৷ তিনি আরও বলেন, এই নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে৷ তাই তিনি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চান৷


বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের প্রেক্ষিতে জবাবে অর্থমন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ণ তুলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তা প্রশংসার দাবি রাখে৷ অর্থমন্ত্রী বলেন, অত্যন্ত লজ্জাজনক কেলেংকারী করেছে রোজভ্যালী চিটফান্ড সংস্থা৷ রাজ্য সরকার এই অপরাধের সাথে জড়িতদের খঁুজে বের করবে৷ তাছাড়া তিনি বলেন, হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ওই বহুতল ব্যবহারের উদ্যোগ নিয়েছে৷ তাছাড়া গোটা বিষয়টির উপর রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে৷ কোন প্রতারণায় কত জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত টাকার আমনত লুট করেছে তা দেখা হবে বলে জানান অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top