News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়তে চলেছে ইপিএফ-এ সুদের হার
Image

বাড়তে চলেছে ইপিএফ-এ সুদের হার

মুম্বাই, ৩০ আগস্ট (হি. স.) : খুব শীঘ্রই বাড়তে চলেছে ইপিএফ-এ সুদের হার  । এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক খুব শিগগিরি বিজ্ঞপ্তি জারি করবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ার। তিনি বলেন, ২০১৮-২০১৯ আর্থিক বছর থেকেই ৮.৬৫ শতাংশ হারে ইপিএফ-এর আমানতের উপরে সুদ পাবেন কর্মচারীরা। এই ঘোষণার ফলে উপকৃত হবেন প্রায় ৬ কোটি চাকুরিজীবী৷

বর্তমানে কর্মচারী ভবিষ্য নিধি তথা ইমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে ৮.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২০১৭-১৮ আর্থিক বছরে এটা স্থির করা হয়েছিল। তারপর থেকে আর ইপিএফ-এ সুদ বাড়েনি। শুক্রবার, ফিকি-তে এক অনুষ্ঠানে এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী জানান, এপিএফ-এ ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রকও আপত্তি করেনি।  খুব তাড়াতাড়ি এই ইস্যুতে নোটিফিকেশন জারি করা হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রী৷ ফিকির এক কনফারেন্সের পর সাংবাদিকদের ইপিএফে সুদের হার বৃদ্ধির কথা জানান শ্রম মন্ত্রী৷ তিনি বলেন অর্থ মন্ত্রকের সম্মতি মেলার পরেই নোটিফিকেশন জারি করা হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top