News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়ার জেরে বাড়ির ছাদে গৃহবধূকে পুড়িয়ে মারল স্বামী
Image

পরকীয়ার জেরে বাড়ির ছাদে গৃহবধূকে পুড়িয়ে মারল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ অবৈধ সম্পর্কের জেরে সংসারে অশান্তিকে ঘিরে এক গৃহবধূকে বাড়ির ছাদে পুড়িয়ে মারলেন স্বামী, এমনটাই অভিযোগ৷ তবে, স্বামীর বক্তব্য, তার স্ত্রী অভিমানে আত্মহত্যা করেছেন৷ ওই ঘটনায় স্থানীয় জনগণ মৃতার স্বামীকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ পুলিশ মৃতার শাশুড়িকেও আটক করেছিল৷ কিন্তু, থানায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দিয়েছে৷ এদিকে, ওই স্বামী-স্ত্রীর শিশুসন্তানকে চাইল্ড লাইন নিজেদের হেফাজতে নিয়ে গেছে৷
বৃহস্পতিবর সকাল ৮-টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার নোয়াগাঁও শিতলাবাড়ি এলাকায় সোমা দাসকে তার স্বামী সুমিত দাস কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছেন৷

স্থানীয় জনগণের বক্তব্য, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া প্রায়ই লেগে থাকত৷ আজ সকালে স্বামী সুমিত দাস তার স্ত্রী সোমা দাসকে পুড়িয়ে মেরেছেন৷ তাঁদের কথায়, মাস তিনেক আগে এক মহিলার সাথে মৃতার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ ওই মহিলাকে তিনি বাড়ি এনেছিলেন৷ তখন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বেড়ে যায়৷ কিন্তু, মৃতার স্বামীর দাবি, তার স্ত্রী ফোনে অন্য কারোর সাথে ক্রমাগত কথা বলেন৷ তাকে রেকর্ডিং শুনিয়ে এ থেক বিরত থাকতে বলেছিলাম, তাতেই অভিমানে আত্মহত্যা করেছেন৷ তিনি বলেন, কাল রাতভর স্ত্রীকে পাহাড়া দিয়েছেন৷ কারণ, বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি৷ কিন্তু, সকালে ঘুমিয়ে পড়েছিলাম এবং ওই সুযোগেই ছাদে গিয়ে আত্মহত্যা করেন তার স্ত্রী, বলেন তিনি৷


প্রতিবেশীদের বক্তব্য অবশ্য ভিন্ন৷ মৃতার এক প্রতিবেশী জানান, আজ ভোরেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে৷ এর পরই সকালে স্ত্রীকে হাত-পা বেঁধে ছাদে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁর স্বামী৷ তাঁরা জানান, ২ বছর আগে এই এলাকায় নতুন বাড়ি বানিয়ে এসেছিলেন ওই স্বামী-স্ত্রী৷ অভিযুক্ত স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷


এদিকে, মৃতার ভাই সুমন দেবনাথও তার ভগ্ণিপতিই খুন করেছেন বলে অভিযোগ করেন৷ তিনি জানান, প্রায়ই তার বোন ফোনে সংসারে অশান্তির কথা জানাতেন৷ কিন্তু, পরিণতি এমন হবে কখনও ভাবিনি৷ বোনের নৃশংসভাবে খুনের ঘটনায় ভগ্ণিপতির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি৷
পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত সুমিত দাসকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে৷ গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের পর মৃতার ভাইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ তাঁদের শিশু সন্তানকে চাইল্ড লাইন নিজেদের হেফাজতে নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top