News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া কৈলাসহর কলেজে দুই সংগঠনের সংঘর্ষ, ব্যপক ভাঙচুর, অগ্ণিসংযোগ
Image

ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া কৈলাসহর কলেজে দুই সংগঠনের সংঘর্ষ, ব্যপক ভাঙচুর, অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ আগস্ট৷৷ রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়৷ এন এস ইউ আই এবং এবিভিপির মধ্যে উত্তেজনা ও হাতাহাতিকে কেন্দ্র করে জেলা কংগ্রেস ভাঙচুর, বিক্ষোভ মিছিলেন নামে কংগ্রেস সমর্থকরা শহরের বুকে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন থেকে শুরু করে বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্ণিসংযোগ, সব মিলিয়ে উত্তপ্ত কৈলাসহর এর রাজনৈতিক পরিবেশ৷ অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা-পাল্টা মামলায় চরম উত্তেজনা বিরাজ করছে কৈলাসহর মহকুমায়৷

কলেজ চত্বর থেকে রাজপথ রাজনৈতিক দলগুলির কার্যালয় সর্বত্রই মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷ দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মহাবিদ্যালয় এন এস ইউ আই এবং এবিভিবি দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল৷ প্রায়শই উভয়পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ উত্তরপ্ত হয়ে উঠল কলেজ চত্বর৷ গত সোমবার ধর্মীয় পোশাক পরে কলেজে ক্লাস করাকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে৷
বুধবার কলেজের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বাক্বিতণ্ডা হয়৷ এন এস ইউ আই সমর্থক প্রথম বর্ষের ছাত্র মোঃ আব্দুল নুর অভিযোগ করে যে, গতকাল দুপুর বারোটা নাগাদ তাকে বিনা কারণে ছাত্রসংসদের নিয়ে শারীরিক নিগ্রহ করে এবিভিবি সমর্থিত ছাত্রছাত্রীরা৷ এমনকি তাকে উদ্ধার করতে গেলে তার সহপাঠীদের নিগৃহীত করা হয়৷ অপরদিকে রামকৃষ্ণ মহাবিদ্যালয় তৃতীয় সেমিস্টারের ছাত্র লোকেশ নামা ও তুষার কান্তি দত্ত অভিযোগ করে যে গতকাল বিকালবেলা কলেজ শেষ করে কংগ্রেস ভবন লাগোয়া একটি দোকানে টিফিন করতে আসলে এনএসইউআই সমর্থিত কতিপয় ছাত্র ও বহিরাগতরা তাদের বলপূর্বক কংগ্রেস ভবনে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে প্রচণ্ড মারধর করে৷ বিষয়টি প্রত্যক্ষদর্শীরা দেখতে পেলে খবর যায় সহপাঠীদের কাছে৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সহপাঠীরা৷ তাদের কংগ্রেস ভবন থেকে উদ্ধার করে প্রথমে মহকুমা হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ পরবর্তী সময় আক্রান্ত লোকেশ ও তুষার দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷
রাজ্যে বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে পরিচালিত সরকার চাইছে রজ্যের উন্নয়ন এর পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে৷ আর সেখানেই ষড়যন্ত্র করছে কংগ্রেস সিপিএম দল৷ রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিরোধী দল৷ নিজেদের অপরাধ ঢাকার জন্য ও আমজনতার দৃষ্টি নষ্ট করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিরোধী দল৷ নিজেদের অপরাধ ঢাকার জন্য ও আমজনতার দৃষ্টি ঘোরানোর জন্যই নিজেদের কার্যালয় নিজেরা ভাঙচুর করে এনএসইউআই ও কংগ্রেস কর্মীসমর্থকরা৷ এমনটাই অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান দাস৷ পাশাপাশি গতকাল গভীর রাতে কৈলাসহরের উত্তরাঞ্চলে বিজেপি দলের যুবরাজ নগরস্থিত আঞ্চলিক কার্যালয়ে অগ্ণিসংযোগ করে কংগ্রেস ও সিপিএম এর মিলিত দুষৃকতকারীরা৷ ফলে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়৷ একটি হিংসাত্মক অস্থির পরিবেশ সৃষ্টি করতে বিরোধী দলগুলি৷ নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান জেলা সভাপতি ভগবান দাস৷


গতকাল জেলা কংগ্রেস অফিস ভাঙচুর ঘটনার খবর পেয়ে বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান৷ তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন যে, দীর্ঘ ২৫ বছর কেউ কংগ্রেস ভবন আক্রমণ করার সাহস পায়নি৷ কিন্তু রাজ্যে ক্ষমতা পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কার্যালয়ে আক্রমণ ও অগ্ণিসংযোগ হয়েছে৷ শাসকদল গণতন্ত্রের গলা টিপে ধরতে চাইছে৷ কংগ্রেস দল এর মোকাবেলা করবে৷ জেলা কংগ্রেস শাসক দলের বিভিন্ন দুর্নীতি প্রকাশ পেয়েছে৷ ফলে নিজেদের অপরাধ ঢাকতে ও সাধারণের দৃষ্টি ঘোরাতে এ ধরনের কার্যকলুদডগল্যাপ করছে শাসক দল৷ কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকরাও প্রায় তিন ঘণ্টা সেন্ট্রাল রোড অবরোধ করে৷

কৈলাসহর থানার ওসি ও মহকুমা পুলিশ আধিকারিক এর সাথে কোন ধরনের কথা বলতে রাজি হয়নি জেলা নেতৃত্ব৷ পরবর্তী সময় উনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে৷ পরবর্তী সময় পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জেলা নেতৃত্ব৷ রাস্তা অবরোধ শেষে বিশাল কর্মী সমর্থক নিয়ে কংগ্রেস নেতৃত্ব শহরের বুকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে৷ যদিও এই বিক্ষোভ মিছিলে কতিপয় উগ্র সমর্থকরা শহরের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বলে অভিযোগ স্থানীয়দের৷ জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি প্রয়োজনে জেলা নেতৃত্ব বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে৷


এখন পর্যন্ত কৈলাসহর থানার তিনটি ও ইরানি থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে গতকালের ঘটনায়৷ এবিভিপির পক্ষ থেকে লোকেশ নম ও তুষার দত্ত কৈলাসহর থানার ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে৷ দ্বিতীয় মামলাটি করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশীষ সেনগুপ্ত৷ জেলা কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় ১৩ ডনেক নামে লিখিত অভিযোগ করেছে কৈলাসহর থানায় মামলা করা হয়৷ অপরদিকে তৃতীয় মামলাটি হয় এনএসইউআই সমর্থিত ছাত্র মোঃআব্দুল নূর এর পক্ষ থেকে৷ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়৷ চতুর্থ মামলাটি হয় ইরানি থানার শাসক দলের কাযালয়ে অগ্ণিসংযোগের অভিযোগে৷ মামলা করে স্থানীয় নেতৃত্ব কৈলাসহর ইরানি থানায়৷


কলেজ চত্বর এএনএসইউআই ও এবিভিপির মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে কংগ্রেস জেলা কার্যালয় ভাঙচুর, শাসক দলের কার্যালয়ে অগ্ণিসংযোগ এর ফলে কৈলাসহর মহকুমার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে৷ পাশাপাশি বিঘ্নিত হচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এর স্বাভাবিক পঠন-পাঠন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top