News Flash

  • Home
  • Uncategorized
  • শারদোৎসব উপলক্ষে রেশনে অতিরিক্ত চাল, ডাল, চিনি মিলবে
Image

শারদোৎসব উপলক্ষে রেশনে অতিরিক্ত চাল, ডাল, চিনি মিলবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের রেশনশপগুলিতে অতিরিক্ত চাল, ডা, চিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ জনগণের সার্বিক সুবিধার্থে বর্তমানে রেশনশপের মাধ্যমে সবরবাহকৃত সামগ্রীর পরিমাণ বৃদ্ধির বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর৷ আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব৷


তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ গণবন্টন ব্যবস্থায় ইতিমধ্যেই মসুর ডাল এবং চিনি দেওয়া হচ্ছে৷ শারদোৎসবের প্রাক্কালে সেপ্ঢেম্বর মাসে রাজ্যের প্রতিটি রেশনশপের মাধ্যমে প্রত্যেক রেশনকার্ডধারীদের কার্ড পিছু অতিরিক্ত ৫ কেজি চাল প্রতি কেজি ১৩ টাকা দরে দেওয়া হবে৷ ৯ লক্ষাধিক রেশনকার্ডধারী পরিবার এর মাধ্যমে উপকৃত হবেন৷ এছাড়াও সেপ্ঢেম্বর মাসে কার্ড পিছু ১ কেজির পরিবর্তে ২ কেজি মসুর ডাল দেওয়া হবে৷ চিনিও অক্টোবর মাসের বরাদ্দ সহ কার্ড পিছু ২ কেজি করে দেওয়া হবে৷


তাছাড়া জুলাই ও আগস্ট মাসের বরাদ্দকৃত চিনি চলতি মাসে দেওয়া হচ্ছে৷ জুলাই ও আগস্ট এই দুই মাসের চিনি ভোক্তারা সেপ্ঢেম্বর, ২০১৯ পর্যন্ত সংগ্রহ করতে পারবেন৷ মহারাষ্ট্র, বিহার ও আসামের বন্যার কারণে এতদিন চিনি সরবরাহ ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়৷ বর্তমানে সরকার তার সুরাহা করে ভোক্তাদের কাছে চিনি সরবরাহ সুনিশ্চিত করেছে৷ অন্যান্য বছরের মতো এ বছরও অন্তোদয় ও প্রায়োরিটি হাউসহোল্ড ভোক্তারা কার্ড পিছু ৫০০ গ্রাম সুজি এবং এ পি এল সহ সকল শ্রেণির ভোক্তারা কার্ড পিছু ২ কেজি করে রেশনশপগুলিতে ত্রিপুরার উৎপাদিত চাপাতা বিক্রি করা হবে৷ ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের গুণমানসম্পন্ন এই চাপাতা প্রতি ১০০ গ্রাম প্যাকেট ১৭ টাকা দরে পাওয়া যাবে৷ ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী চাপাতা নিতে পারবেন৷ পরবর্তীতে সব মহকুমার রেশনশপগুলিতে এই চাপাতা সরবরাহ করার চিন্তা ভাবনা রয়েছে সরকারের৷


খাদ্য মন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার তাদের সময়কালের মধ্যে রাজ্যের কৃষকদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে৷ প্রথম পর্যায়ে ১০,৪০০ মেট্রিক টন ধান নূ্যনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে৷ এই মরসুমে ১৬ হাজার মেট্রিক টনের অধিক ধন ক্রয় করা হয়েছে৷ আগামী খরিফ মরসুমে ৩০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই উদ্যোগ নেওয়ার ফলে রাজ্যের কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে বলে তিনি উল্লেক করেন৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে খাদ্য দপ্তরের সচিব ড. দেবাশিষ বসু জানান, বর্তমানে রাজ্যে ৮০ দিনের চাল মজুত রয়েছে৷ পেট্রোপণ্যের যোগান স্বাভাবিক৷


রেলের টি এবং শিলচ থেকে ১৪টি করে ট্রাকের মাধ্যমে রাজ্যের গ্যাস এজেন্সীগুলে এলপিজি’র যোগান দেওয়া হচ্ছে৷ আগামী ডিসেম্বরেরর মধ্যেই বোধজংনগর বটলিং প্ল্যান্ট পুরোপুরি চালু হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি জানান, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মংলা বন্দর হয়ে আগামী এক মাসের মধ্যে এল পিজি বুলেট রাজ্যের বিশালগড় প্ল্যান্টে পৌছবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top