News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল হেফাজতের মেয়াদ, ২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পি চিদম্বরম
Image

ফের বাড়ল হেফাজতের মেয়াদ, ২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পি চিদম্বরম

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ফের বাড়ল পি চিদম্বরমের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) হেফাজতের মেয়াদ| গ্রেফতার হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার| আইএনএক্স মিডিয়া মামলায় ধৃত পি চিদম্বরমকে আগামী ২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠাল বিশেষ সিবিআই আদালত| আইএনএক্স মামলার শুনানিতে শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমকে| 

এদিন শুনানির সময় সিবিআই-এর পক্ষ থেকে অভিযোগ আনা হয়, জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছেন না পি চিদম্বরম| তাই পুনরায় তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হোক| চিদম্বরম নিজে এদিন আদালতে সওয়াল করে বলেন, নতুন কোনও প্রশ্ন নেই সিবিআই-এর| তাও জেরা করা হচ্ছে| ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও জেরা করা হচ্ছে না| উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর তৃতীয়বারের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে পি চিদম্বরমকে| আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র-অর্থমন্ত্রীকে জেরা করতে পারবেন সিবিআই গোয়েন্দারা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top