News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত আসামের যুবক
Image

পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, ধৃত আসামের যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ আগস্ট৷৷ পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে নেশার বিরুদ্ধে লড়াইয়ে আবারও সাফল্য পানিসাগর থানার পুলিশের৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ কৌটা ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে আটক করল পুলিশ৷ ঘটনার বিবরনে জানা যায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে গোপন সুত্রে খবর আসে আসামের করিমগঞ্জ থেকে এক নেশা কারবারি নেশাসামগ্রী নিয়ে পানিসাগর থানাধীন রামনগর বাজার এলাকায় বিক্রি করার উদ্যেশে এসেছে৷


তরিঘরি মহকুমা পুলিশ আধিকারিক পানিসাগর থানার ওসি সৌগত চাকামা সহ পুলিশ বাহিনি নিয়ে রামনগর বাজার সংলগ্ণ এলাকায় ছুটে জান৷ রামনগর বাজারে পৌঁছেই পুলিশের এক ব্যক্তির উপর সন্দেহ হয়৷ তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে৷ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ৬ কৌট ব্রাউন সুগার৷ আটক ব্রাউন সুগারের বাজার মূল্য ৩ লক্ষ টাকা৷ পুলিশ তাকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে৷ ধৃত বহিরাজ্যের কুখ্যাত নেশা কারবারির নাম হুসেন আলী৷ তার বাড়ি আসামের করিমগঞ্জের আনিপুরে বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ৷ পানিসগর থানার পুলিশ ধৃত হুসেন আলিকে ঞ্জিগাসাবাদ চালাচ্ছে৷ মাদক চোরাচালান চক্রের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর৷


এদিকে, নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সর সাফল্য পেল আমবাসা থানার পুলিশ ৷ গাপন সূত্রের খবর পেয়ে আমবাসা বাজারের চান্দ্রাই পাড়া সুকল সংলগ্ণ বিপিন পাল সেতুর সামনে একটি নম্বর বিহীন গাড়ী তল্লাশি চালিয়ে প্রচুর পরিমান নেশা সামগ্রী উদ্ধার করে ৷ থানার পুলিশ আধিকারীক আশিষ দাস গুপ্ত জানান ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে গাড়ি টি আটক করা হয়৷ পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট প্রায় পনেরোশো বোতল এস কাফ সিরাপ উদ্ধার হয় ৷ সেই সাথে গাড়ি চালক প্রদীপ কুমার রায়কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top