News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের পরীক্ষায় একাধিক নতুন পদক্ষেপ দপ্তরের, চালু হচ্ছে ‘বছর বাঁচাও’ কর্মসূচি
Image

পর্ষদের পরীক্ষায় একাধিক নতুন পদক্ষেপ দপ্তরের, চালু হচ্ছে ‘বছর বাঁচাও’ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ শুধুমাত্র এনসিইআরটির পাঠ্যক্রম চালু করেই রাজ্যের শিক্ষার ক্ষেত্রে গুণগত মান বাড়ানো সম্ভব নয়, প্রয়োজন আরও কিছু বিষয়ের৷ বিশেষ করে মাধ্যমিত পরীক্ষায় যারা বসবে তাদরে জন্য আরও কিছু বিষয় রাখা হচ্ছে যা সিবিএসই এর গাইডলাইন অনুসরণ করেই৷ বুধবার মহাকরণে সাংবাদিকদের সাথে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দপ্তর চালু করতে চলেছে ‘বছর বাঁচাও’ কর্মসূচী৷ এই কর্মসূচি মূলত সেই সব পরীক্ষার্থীদের জন্য যারা মাধ্যমিকে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছে৷ সেই সাথে দপ্তর চালু করতে যাচ্ছে পরীক্ষার্থীদের পাস নম্বর ৮০ এর মধ্যে ৩৩ করার৷ সাথে ২০ নম্বরেরও বিভাজন থাকছে ২০১০-২১ শিক্ষাবর্ষে৷


মন্ত্রী আরও জানান, সেই ২০ নম্বরের বিভাজন হবে চারটি ক্যাটাগরিতে৷ তার মধ্যে ৫ নম্বর থাকবে সুকলে উপস্থিতির উপর৷ তাতে দেখা গেছে কোন নম্বর পাবে না যারা ১-৬০ শতাংশ দিন সুকলে উপস্থিত থাকবে৷ অন্যদিকে, ২ নম্বর থাকবে ৬১-৭০ শতাংশের উপস্থিতির জন্য, ৭১-৯০ শতাংশ উপস্থিতর জন্য থাকবে ৪ নম্বর এবং ৯১-১০০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে নম্বর দেওয়া হবে ৫৷ তাছাড়া ৫ নম্বর থাকবে সান্মাসিক পরীক্ষায়, ৫ নম্বর থাকবে প্রি-বোর্ড পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের নোটবুকের উপর নির্ভর করে শিক্ষকরা দেবেন বাকি ৫ নম্বর৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আরও জানান, মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ণপত্র করবে দুটি সেটে সিবিএসই’র ধাঁচে৷ দিব্যাঙ্গনদের জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ তা হল প্রতিবন্ধি পরীক্ষাথীদের সহায়তার জন্য যেসব ছাত্রছাত্রী রাইটার হিসেবে নিযুক্ত হবে তাদের সাম্মানিক ৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করা হয়েছে৷ তাছাড়াও গণিতের দুটি বিষয় করা হবে৷ সেই সাথে নতুন করে ছয়টি ঐচ্ছিক বিষয় যুক্ত করা হবে৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পর্ষদের পরীক্ষায় বসতে হলে কোন ছাত্রছাত্রীকে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে সুকলে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top