News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পশ্চিমবঙ্গে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত, বিশেষ নিরাপত্তাব্যবস্থা
Image

ফের পশ্চিমবঙ্গে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত, বিশেষ নিরাপত্তাব্যবস্থা

কলকাতা, ২৯ আগস্ট (হি. স)। ফের সাংগঠনিক পর্যালোচনায় পশ্চিমবঙ্গে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। এর প্রাক্কালে কলকাতায় এলেন জাতীয় নিরাপত্তা পরিষদের অনুসন্ধানকারী তিন শীর্ষ আধিকারিক। 

আগামী শনিবার সকালে কলকাতায় পা রাখছেন সংঘ প্রধান। তিনি টানা তিনদিন এ রাজ্যে থাকবেন বলে সূত্রের খবর। ১ সেপ্টেম্বর রবিবার সংঘচালক সারাদিন কেশব ভবনে থেকে সংগঠনিক পর্যালোচনা করবেন। সূত্রের খবর, তিনি দক্ষিণববঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্তপ্রচারকদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করবেন। ওই দিন তিনি রাজ্যের বিশিষ্ট কয়েকজনের বাড়িতেও যেতে পারেন। সংঘনেতা জিষ্ণু বসুর বাড়িতেও তাঁর যাওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্য বিজেপির বিশিষ্টরা সংঘচালকের সঙ্গে সৌজন্য বিনিময় করতে কেশব ভবনে আসবেন বলে সূত্রের খবর। 

সংঘপ্রধানের রাজ্য সফর নিয়ে আরএসএস কর্তারা সরকারি ভাবে কিছুই জানাননি।  তবে রাজনৈতিক মহল মনে করছে সংঘচালকের কলকাতার তিন দিনের সফর খুব গুরুত্বপূর্ন। বর্তমান সময়ে বিজেপিতে নব্যদের সঙ্গে আদিদের মতপার্থক্য রয়েছে। সেইসব বিষয়েও সংঘচালক সবিস্তারে আলোচনা করতে পারেন। ৩ রা সেপ্টেম্বর রাজ্য সফর শেষ করে সংঘ চালক রাজ্য ছাড়বেন বলে খবর।

মোহন ভাগবতের আসার আগেই তিন আধিকারিক তাঁর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছেন।  তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন আগামীকাল। উল্লেখ্য, ব্যাঙ্কশাল কোর্টে  আগামী কাল শুক্রবার খাগরাগড় বিস্ফোরন কান্ডের রায় ঘোষনা হবে। ওই মামলায় ১৯ জন জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন। সেক্ষেত্রে রায় ঘোষনার পরের দিন কলকাতায় আসছেন আর এস এস প্রধান। তাই তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের বাড়তি পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top