News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক চালকদের বচসা রক্তাক্ত এক, ধৃত তিন
Image

ট্রাক চালকদের বচসা রক্তাক্ত এক, ধৃত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ট্রাক চালকদের মধ্যে বচসা, পরে মারপিট৷ এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন৷ এই ঘটনায় পুলিশ বহিঃরাজ্যের তিন ট্রাক চালককে গ্রেফতার করেছে৷ ঘটনাকে ঘিরে আমবাসায় উত্তেজনা দেখা দিয়েছে৷


ধলাই জেলা সদর আমবাসায় ডলুবাড়ি সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় লরি চালকদের মধ্যে বচসা হয়৷ আমবাসা থানার পুলিশ জানিয়েছে, লংতরাই পাহাড়ে গাড়ি পাস দেওয়াকে ঘিরে ট্রাক চালকদের মধ্যে বচসা বাঁধে৷ সেখানে ঝামেলা সাময়িক মিটে যায়৷ কিন্তু, আমবাসায় ডলুবাড়ি এলাকায় বহিঃরাজ্যের ট্রাক চালকদের সাথে ত্রিপুরার ট্রাক চালকের ফের ঝামেলা হয়৷


পুলিশের দাবি, ট্রাক চালকদের বচসা চলাকালীন হঠাৎ বহিঃরাজ্যের ট্রাক চালক অরবিন্দ সিং প্রচণ্ড উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে অভিজিৎ নাথচৌধুরীকে আঘাত করে৷ তাতে তার হাতে প্রচণ্ড আঘাত লেগেছে৷ এই ঘটনায় রাজ্যের ট্রাক চালকরা উত্তেজিত হয়ে বহিঃরাজ্যের এক চালকের মাথায় রড দিয়ে আঘাত করেন৷


ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ সাথে আসেন আমবাসার এসডিপিও৷ পুলিশ আহত দুই ট্রাক চালককে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ বহিঃরাজ্যের ট্রাক চালকের আঘাত সামান্য হলেও অভিজিৎ নাথচৌধুরীর হাতে বেশ কয়েকটি সেলাই লেগেছে৷ পুলিশ জানিয়েছে, তার বাড়ি কুলাইয়ের হরিণছড়া এলাকায় এবং অরবিন্দ সিংয়ের বাড়ি জম্মুতে৷
ওই ঘটনায় পুলিশ অরবিন্দ সিং-সহ বহিঃরাজ্যের তিন ট্রাক চালককে আটক করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top