News Flash

  • Home
  • Uncategorized
  • অসম ও ত্রিপুরার তিন মাদ্রাসা থেকে চার ছাত্র নিখোঁজ স্বগৃহে হাজির দুই
Image

অসম ও ত্রিপুরার তিন মাদ্রাসা থেকে চার ছাত্র নিখোঁজ স্বগৃহে হাজির দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ অসম এবং পার্শবর্তী উত্তর ত্রিপুরার দুই মাদ্রাসা থেকে চার ছাত্র নিখোঁজ হয়েছিল৷ এ ঘটনায় ত্রিপুরার পাশপাশি অসমের করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ত্রিপুরা থেকে নিখোঁজ দুই ছাত্রের নাম রুহেল আহমদ (১৩) এবং আরিফুল হক (১৩)৷ রুহেলের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালা গাঙ্গেরপাড় গ্রামে এবং আরিফুলের বাড়ি উত্তর ত্রিপুরারই পানিসাগর থানাধীন বিলথৈ গ্রামে৷ তারা মঙ্গলবার দুপুরবেলা অসমের কাঁঠালতলি আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে৷


অপরদিকে আবু আহমেদ (১৫) ও জুয়েল আহমেদ (১৫) নামের আরও দুই মাদ্রাসা ছাত্র এখনও নিখোঁজ৷ তাদের প্রথমজনের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালাছড়া গ্রামে এবং অন্যজনের বাড়ি ত্রিপুরার কুর্তি এলাকায়৷ আবু আহমেদ নিলামবাজারের বাহাদুরপুর আলিয়া মাদ্রাসা থেকে এবং জুয়েল আহমেদ সোনামুড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে৷


গত দু-দিনে পৃথক পৃথকভাবে এই চার মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় ত্রিপুরার উত্তর জেলার পাশাপাশি অসমের করিমগঞ্জ জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে দুজন ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ ও তাদের পরিবারবর্গ৷


এদিকে কাঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঞ্চম প্রজাপতি জানান, গতকাল কাঁঠালতলি আলিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ রুহেল আহমদ এবং আরিফুল হক, আজ (বুধবার) দুজনই তাদের নিজের নিজের বাড়িতে গিয়ে হাজির হয়েছে৷ মাদ্রাসার হোমওয়ার্ক সম্পূর্ণ করতে পারেনি, তাই তারা ভয়ে পালিয়েছিল, জানিয়েছে পলাতক দুই ছাত্র রুহেল ও আরিফুল৷ মাদ্রাসা কামাই করে গতকাল রাতে তারা ধর্মনগর রেলস্টেশনে কাটিয়ে আজ বাড়িতে গেলে উভয়কে থানায় এনে কর্তৃপক্ষের সামনে হাজির করিয়ে নিখোঁজ ডায়েরি প্রত্যাহার করেছেন অভিভাবকরা৷ জানান, ফাঁড়ি ইনচার্জ পঞ্চম প্রজাপতি৷
অন্যদিকে বাকি দুই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে ত্রিপুরা এবং অসমের নিলামবাজার থানা পুলিশ তালাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top