News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা উন্নয়ন নিগমের চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কয়লার পরিবর্তে গ্যাসে চলবে : সন্তোষ সাহা
Image

ত্রিপুরা উন্নয়ন নিগমের চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কয়লার পরিবর্তে গ্যাসে চলবে : সন্তোষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ কয়লা সমস্যার কথা চিন্তা করে ত্রিপুরা রাজ্য চা উন্নয়ন নিগম তাদের চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি এখন প্রাকৃতিক গ্যাস ভিত্তিক করার পরিকল্পনা নিয়েছে৷ আগামী মাস নাগাদ তাদের প্রক্রিয়াকরণ কেন্দ্র গ্যাসের মাধ্যমে চা প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়ে যাবে৷ প্রাথমিকভাবে তাঁরা শুধুমাত্র তাঁদের চা প্রক্রিয়াকরণ কেন্দ্রকে গ্যাস ভিত্তিক করছেন৷

এতে যদি সফলভাবে চা প্রক্রিয়াকরণ করা যায় তবে পরবর্তী পর্যায়ে রাজ্যের অন্যান্য সমবায় ও ব্যক্তিগত মালিকানাধীন চা প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি কয়লা ছেড়ে গ্যাস ভিত্তিক করার জন্য আহ্বান জানানো হবে৷ মঙ্গলবার ত্রিপুরার চা উন্নয়ন নিগমের অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ-কথা জানান নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা৷


পাশাপাশি বলেন, টি ট্যুরিজমকে বেশি প্রাধান্য দিচ্ছে নিগম৷ প্রাথমিকভাবে নিগম পশ্চিম জেলার দুর্গাবাড়ি, ব্রহ্মকুণ্ড এলাকার চা বাগানের মাঝখানে টুরিস্ট লজ এবং সিপাহিজলা জেলার কমলাসাগর এলাকার টুরিস্ট লজগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে৷ এগুলিতে এসি রুম থেকে শুরু করে সাধারণ রুম রাখা হবে এবং রাজ্য ও বহিঃরাজ্যের পর্যটকরা অনলাইনে বুকিং করতে পারবেন৷ এজন্য চা উন্নয়ন নিগম এবং ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মধ্যে আলোচনা হয়েছে, জানান সন্তোষ সাহা৷
চেয়ারম্যান আরও জানান, ২০১৮ সালে নিগমের নিজস্ব ৩-টি বাগানের কাঁচা পাতা দিয়ে চা প্রক্রিয়াকরণ কেন্দ্রে ২ দশমিক ৯১ লক্ষ কেজি চা প্রক্রিয়াকরণ করা হয়েছে এবং ২০১৯ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে চার লক্ষ কেজি চা উৎপাদন করা৷

এখন পর্যন্ত ২ দশমিক ৫ লক্ষ কেজি চা উৎপাদিত হয়েছে৷ আগামী ২০২০ সালে মধ্যে ত্রিপুরা রাজ্য চা উন্নয়ন নিগমকে লোকসান থেকে তোলে আনবেন বলে দাবি করেন সন্তোষ সাহা৷ গতবছর তিনি নিগমের দায়িত্ব যখন নিয়েছিলেন তখন এটি লোকসানে চলছিল৷ এটিকে টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবছর মোটা অঙ্কের আর্থিক সহায়তা নিতে হচ্ছিল৷ তিনি আসার পর ধীরে ধীরে আর্থিক সহায়তা নেওয়ার বিষয়টি কমানো হচ্ছে বলেও জানান৷ তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যের একমাত্র চা শিল্প ১০০ বছরের বেশি সময় ধরে টিকে আছে৷ এই শিল্পের সূচনা হয়েছিল রাজন্য আমলে৷ তাই তাঁর বিশ্বাস, আগামীদিনে এই শিল্প আবার রাজ্যকে দিশা দেখাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top