News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় রোজভ্যালির বহুতল ভবন নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর
Image

আগরতলায় রোজভ্যালির বহুতল ভবন নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে চিটফান্ড সংস্থা রোজভ্যালির আগরতলায় অবস্থিত বহুতল ভবনটি আজ রাজ্য সরকারের কাছে হস্তান্তর হয়েছে ৷ ত্রিপুরা থেকে প্রচুর আমানতকারির অর্থ আত্মসাৎ করে পালিয়েছে রোজভ্যালি ৷ ওই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলার সিবিআই তদন্ত চলছে ৷ রোজভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তাই আজ ত্রিপুরা সরকারের কাছে ভবনটি হস্তান্তরিত হয়েছে৷ বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতর ব্যবহার করবে ৷ এতে নগরোন্নয়ন দফতরের তিনটি শাখা অফিস স্থানান্তরিত হবে ৷


এ-বিষয়ে আজ নগরোন্নয়ন দফতরের অধিকর্তা মিলিন্দ রামটেকে জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট রোজভ্যালির ওই বহুতল ভবনটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল ৷ তাই আজ, মঙ্গলবার ওই বহুতল ভবনটি পর্যবেক্ষণ করা হয়েছে৷ তাঁর কথায়, ভবনটিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ খালি পড়ে থাকায় প্রচুর জিনিসপত্রও চুরি হয়েছে ৷ বিশেষ করে সেন্ট্রাল এসি-র বহু মূল্যবান যন্ত্র চুরি হয়ে গেছে ৷ ফলে, এখন সমস্ত কিছুর রিপোর্ট তৈরি করা হবে ৷ তিনি জানান, আজ ভবনটি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ, সাথে সংস্কারে কত টাকার প্রয়োজন তার একটি রিপোর্ট তৈরি করা হবে ৷ ওই রিপোর্ট নগরোন্নয়ন দফতরে জমা দেওয়া হবে ৷ সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷


তাঁর কথায়, এতদিন বহুতল ভবনটি সদর মহকুমাশাসকের অধীনে ছিল ৷ আজ ভবনটি ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷ তিনি জানান, বহুতল ভবনে নগরোন্নয়ন দফতরের তিনটি শাখা অফিস স্থানান্তরিত হবে ৷ এই অফিসগুলি নগরোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ারিং শাখা, আরইআরএ এবং ত্রিপুরা আরবান প্ল্যানিং শাখা ৷


মিলিন্দ রামটেকে জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে আজ থেকেই ওই ভবনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে ৷


এদিকে, সদর মহকুমাশাসক জানান, আজ ওই বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷ তার আগে পুরো ভবন পর্যবেক্ষণের ভিডিওগ্রাফি করে রাখা হবে ৷ তিনি জানান, রোজভ্যালির সম্পত্তি একইভাবে থাকবে ৷ শুধু এখন থেকে নগরোন্নয়ন দফতর ওই ভবনটি ব্যবহার করবে ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top