News Flash

  • Home
  • Uncategorized
  • রেল মানচিত্রে জুড়তে চলেছে সাব্রুম, সিসিআরএস দিলেন সবুজ সংকেত
Image

রেল মানচিত্রে জুড়তে চলেছে সাব্রুম, সিসিআরএস দিলেন সবুজ সংকেত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া, ২৭ আগস্ট৷৷ সাব্রুম পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে৷ কারণ, বিলোনিয়া-সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ সেরে আগরতলায় ফিরে রেল লাইন নির্মাণ কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সিসিআরএস শৈলেশ কুমার পাঠক৷ তাঁর দাবি, অন্তত ১০০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে যাত্রীবাহী ট্রেন ওই লাইনে ছুটতে পারবে৷ ফলে, দুগর্োৎসবের আগেই সাব্রুমও ভারতের রেল মানচিত্রের সাথে জুড়তে চলেছে, তা প্রায় নিশ্চিত হয়ে গেছে৷


এদিকে, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের লেভেলক্রসিং বিহীন রেল লাইনের স্বপ্ণ সফল হতে দেখছেন বলে জানিয়েছেন সিসিআরএস৷ কারণ, সাব্রুম পর্যন্ত ১০০ কি.মি. লাইনে কোনও লেভেলক্রসিং নেই৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের এই কাজেরও প্রশংসা করেছেন তিনি৷


আজ সাংবাদিক সম্মেলনে সিসিআরএস শৈলেশ কুমার পাঠক বলেন, বিলোনিয়া-সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে৷ তাতে, রেল লাইনের নির্মাণকাজ প্রায় ত্রুটিহীন বলেই তাঁর মনে হয়েছে৷ তিনি জানান, আজ সাব্রুম থেকে ফেরার পথে ১২০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে ট্রেন চালানো হয়েছে৷ এতে ৩৮ কি.মি. পথ মাত্র ২২ মিনিটে তিনি অতিক্রম করেছেন৷ তিনি জানান, সাব্রুম-বিলোনিয়া লাইনে আজ ১১৪ কি.মি. প্রতিঘণ্টা বেগে ট্রেন চালানো হয়েছে৷ তাতে, মাত্র দুটি পিক পাওয়া গেছে৷ যা গাইডলাইন মোতাবেক খুবই নগণ্য৷ তাঁর দাবি, সাব্রুম থেকে আগরতলা দেড় ঘণ্টায় পৌঁছানো সম্ভব৷
এদিন তিনি জোর গলায় বলেন, সাব্রুম লাইনে এখনই সবুজ সংকেত দিচ্ছি৷ কারণ, যাত্রী ট্রেন ওই লাইনে ১০০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে চালানো যাবে৷ তিনি জানান, রেল বোর্ডকে রিপোর্ট জমা দেবেন৷ যাত্রী ট্রেন পরিষেবা সূচনা রেল বোর্ডই চূড়ান্ত করবে৷


এদিকে, ওই লাইনে ১০০ কি.মি. পথে কোনও লেভেলক্রসিং নেই, তার উচ্ছ্বসিত প্রসংশা করলেন সিসিআরএস৷ তাঁর কথায়, রেলমন্ত্রী পীযূষ গোয়েল স্বপ্ণ দেখছেন আগামী পাঁচ বছরে সারা দেশে লেভেলক্রসিং বিহীন রেলপথ হোক৷ সে-ক্ষেত্রে ত্রিপুরায় দারুণ কাজ হয়েছে৷ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে একমাত্র ত্রিপুরায় লেভেলক্রসিং বিহীন রেলপথ নির্মাণ হয়েছে৷ এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসর যোগ্য বলে তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন৷


প্রসঙ্গত, আজ বিলোনিয়া-সাব্রুম লাইনে দ্বিতীয় দফায় সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে৷ সিসিআরএস শৈলেশ কুমার পাঠক মঙ্গলবার সুরক্ষা পর্যবেক্ষণ করেছেন৷ সুরক্ষা পর্যবেক্ষণের আগে ১০ বগির একটি ট্রেন ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে বিলোনিয়া-সাব্রুম লাইনে চালানো হয়েছে৷ সকালে বিশেষ ট্রেনে আগরতলা থেকে সপার্ষদ বিলোনিয়া পৌঁছেন সিসিআরএস শৈলেশ কুমার পাঠক৷ সেখানে পুজো দিয়ে সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ শুরু করেন তিনি৷ তাঁর সাথে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং পূর্ব রেলওয়ের আধিকারিকরা সুরক্ষা পর্যবেক্ষণে সঙ্গ দিয়েছেন৷


উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রথমে বিলোনিয়া জুলাইবাড়ি পর্যন্ত রেল লাইন পর্যবেক্ষণ করেন সিসিআরএস৷ রেল লাইনের পাশাপাশি জুলাইবাড়ি স্টেশনও পরিদর্শন করেছেন তিনি৷ তারপর পর্যায়ক্রমে জোলাইবাড়ি থেকে মনুবাজার এবং মনুবাজার থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন পর্যবেক্ষণ করেন শৈলেশ পাঠক৷ সাথে স্টেশনগুলিও পরিদর্শন করেছেন তিনি৷
এদিকে, সাব্রুম স্টেশনে সিসিআরএস এবং রেলওয়ের অন্যান্য পদস্থ আধিকারিকদের অভ্যর্থনা জানান স্থানীয় বিধায়ক শংকর রায়৷ শৈলেশ কুমার পাঠক সাব্রুম স্টেশনে বৃক্ষরোপণও করেছেন৷ আজ তিনি উদয়পুরে মা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা দিয়ে আগরতলায় ফিরেছেন৷ তিনি জানিয়েছেন, আজ রাতেই তিনি গুয়াহাটির উদ্দেশে রওয়ানা দেবেন৷


প্রসঙ্গত, গত ১ জুলাই বিলোনিয়া-সাব্রুম লাইনে সুরক্ষা পর্যক্ষেণ হয়েছিল৷ সিআরএস রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করেছিলেন৷ কিন্তু, ওই রেল লাইন সুরক্ষা পর্যবেক্ষণে ১০০ শতাংশ উত্তীর্ণ হতে পারেনি ৷ ফলে, স্থির হয় পুনরায় ওই লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ করা হবে৷ দ্বিতীয় দফায় সিসিআরএস সুরক্ষা পর্যবেক্ষণ করবেন বলেও চূড়ান্ত হয়৷ সে-মোতাবেক আজ সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে৷ ধারণা করা হচ্ছে, এ যাত্রায় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top