News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষে উত্তপ্ত ইকফাই বিশ্ববিদ্যালয়, হোস্টেল থেকে বহিসৃকত নয় ছাত্র
Image

সংঘর্ষে উত্তপ্ত ইকফাই বিশ্ববিদ্যালয়, হোস্টেল থেকে বহিসৃকত নয় ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সদর উত্তরের অবস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে ছাত্রাবাস সহ গোটা ক্যাম্পাস৷ সোমবার রাতে সংঘর্ষের সূত্রপাত হলেও মঙ্গলবারও তার রেশ থেকে যায়৷ এই ঘটনার সাথে জড়িত থাকায় নয়জন ছাত্রকে আবাস থেকে রাস্টিকেট তথা বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে বহির্রাজ্য থেকে আসা ছাত্ররা রাজ্যের ছাত্রদের সাথে অশালিন আচরণ করার পাশাপাশি নানা ধরনের অনৈতিক কাজকর্ম করে চলেছে৷ সোমবার রাতেও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে বহির্রাদের ছাত্রদের বিরুদ্ধে৷ নীচু ক্লাসের ছাত্রদের সাথে র্যাগিং করার প্রতিবাদ করতেই শুরু হয় উত্তেজনা৷ মারধর করা হয় রাজ্যের ছাত্রদের৷ এদিকে, মঙ্গলবার এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন ও বিস্তারিত বিষয় জানিয়েছেন৷


অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে এদিন এই সংঘর্ষ ও উত্তেজনার খবর সংগ্রহ করতে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা বাহিনীর কর্মীরা৷ এমনকি পুলিশ পর্যন্ত সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিয়েছেন৷ পুলিশের বক্তব্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিণ৷


সোমবার ও মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে৷ নোটিশে বলা হয়েছে সোমবার রাতের ঘটনার প্রেক্ষিতে ছাত্রাবাসের নয়জন ছাত্রকে অনির্দিষ্ট কালের জন্য ছাত্রাবাস থেকে বহিস্কার করা হয়েছে৷ বহিসৃকত ছাত্ররা হল, গোবিন্দ লেইসাংথাম, বিকাশ নিওয়ার, টলিম সোম্বা, মুটুম প্রিয় সিং, পল্লব ভূয়ান, অজয় মন্ডল, হরিব্রত পাল, টেইবুকলাং আই পাসি, সুভাশিষ সিনহা৷ তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ারী কোর্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র৷


সোমবার ও মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে লেফুঙ্গা থানার ওসি নিওটন জমাতিয়া জানান, গোটা বিষয়টি ইকফাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিণ বিষয়৷ সামান্য একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রাবাসে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে৷ তবে কেই আহত হয়নি৷ পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top