News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে করবুক-যতনবাড়ি সড়ক অবরোধ স্থানীয়দের
Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে করবুক-যতনবাড়ি সড়ক অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের দাবিতে মঙ্গলবার করবুক- যতনবাড়ি সড়ক অবরোধ করলেন মন্ত্রীদাস পাড়ার বাসিন্দারা৷ টানা দুই ঘণ্টা অবরোধের পর করবুকের মহকুমাশাসক এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সমস্যা সমাধান ও দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন৷ তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছেন৷


গোমতি জেলার করবুক মহকুমার বৈরাগী দোকান এলাকা সংলগ্ণ মন্ত্রীদাস পাড়া-সহ পার্শবর্তী আরও কয়েকটি পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে৷ পানীয় জলের উৎসগুলিও শুকিয়ে গেছে৷ ফলে স্থানীয় জনগণ পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ তাই তাঁরা আজ করবুক-যতনবাড়ি সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন অবরোধকারীরা৷ তাঁদের বক্তব্য, এলাকার বহু পুরনো ট্রান্সফরমারগুলি বদলে নতুন লাগানো হবে বলে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু, পুরনো ট্রান্সফরমারগুলিই সারাই করে ব্যবহার করা হচ্ছে৷ ফলে, প্রায়ই ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হচ্ছে৷ সাথে তাঁরা যোগ করেন, এলাকাজুড়ে বিদ্যুতের বিভিন্ন খুঁটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে৷ স্থানীয় মানুষের আশঙ্কা, যে কোনও সময় বিদ্যুতের খুঁটি ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে৷


তাঁদের আরও অভিযোগ, সমগ্র এলাকায় পানীয় জলের উৎসগুলি শুকিয়ে গেছে৷ অথচ সে-দিকে প্রশাসন কোনও নজর দিচ্ছে না৷ ফলে, বেশ কয়েক মাইল হেঁটে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে৷ তাছাড়া, করবুক-যতনবাড়ি সড়কটি বেহাল দশায় পরিণত হলেও সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না প্রশাসন, বিরক্তি প্রকাশ করে বলেন তাঁরা৷ তাই, আজ সড়ক অবরোধ করা হয়েছে, জানান অবরোধকারীরা৷ তাঁদের সাফ কথা, ওই সমস্যাগুলি সমাধানে প্রশাসন উদ্যোগ নিলে তবেই অবরোধ প্রত্যাহার করা হবে৷


প্রসঙ্গত, ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত৷ সমালোচকদের বক্তব্য, ত্রিপুরা সরকারের উপজাতি বঞ্চনার জ্বলন্ত উদাহরণ ওই অবরোধ৷ এদিকে, সকাল সাড়ে আটটা থেকে ওই সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ বহু গাড়ি বিকল্প সড়ক দিয়ে যাতায়াত শুরু করে৷ খবর পেয়ে করবুকের মহকুমাশাসক এবং বিদ্যুৎ দফতরের করবুক মহকুমার শীর্ষ আধিকারিক অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান৷

কিন্তু, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহারে রাজি হননি অবরোধকারীরা৷ অবশেষে, শীঘ্রই তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন করবুকের মহকুমাশাসক৷ প্রতিশ্রুতি পেয়ে তাঁরা সকাল সাড়ে এগারটা নাগাদ অবরোধ তুলে নেন৷ কিন্তু, প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top