News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া টাকা না দেওয়ায় ক্ষুব্ধ টিএনজিসিএলের ঠিকেদাররা
Image

বকেয়া টাকা না দেওয়ায় ক্ষুব্ধ টিএনজিসিএলের ঠিকেদাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ শারদোৎসবের প্রাক্কালে টিএনজিসিএলের অন্তর্ভুক্ত ঠিকেদাররা বকেয়া বিল মিটিয়ে দেবার দাবিতে রাজ্যব্যাপী কাজকর্ম বন্ধ রেখে ধর্মঘটে সামিল হওয়ায় বিদ্যুৎ সংকট আরও চরম আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে৷ টিএনজিসিএল কনট্রাকটর এসোসিয়েশন মঙ্গলবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবেই ঘোষণা দিয়েছে বকেয়া বিল মিটিয়ে দেবার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি যা পাওয়া পর্যন্ত তারা কাজকর্ম বন্ধ রাখবে৷ রাজ্যে চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলেও, ভোক্তাদের কপালে দুর্ভোগের অন্ত নেই৷


বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থায় মারাত্মক ত্রুটি জনিত কারণে বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই বিদ্যুৎ বিপর্যয় দেখা দিচ্ছে৷ ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে ভোক্তাদের৷ আক্রান্ত হচ্ছে বিদ্যুৎ নিগমের অফিস৷ এরই মধ্যে শারদোৎসবের প্রাক্কালে, বিদ্যুৎ নিগমের অন্তর্গত ঠিকেদাররা বকেয়া টাকা পয়সা মিটিয়ে দেবার দাবিতে অনির্দিষ্টকালের আন্দোলনের সামিল হওয়ায়, পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে৷ টিএনজিসিএল কনট্রাক্টর এসোসিয়েশনের নেতৃবৃন্দ, মঙ্গলবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ২০০৯ সালে যে মূল্য নির্ধারন করা হয়েছিল সেনুযায়ীই এখনও পর্যন্ত বিল দিচ্ছে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ৷


বিভিন্ন সময় কাজ করার পর মাসের পর মাস ওয়ার্ক শিডিউল আটকে রাখা হচ্ছে৷ কাজ শেষ করার ১৫ দিনের মধ্যে ওয়ার্ক শিডিউল দেওয়ার দাবি জানিয়েছেন তারা৷ দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে ঠিকেদারদের কাজের মূল্য পুন নির্ধারণের দাবিও জানিয়েছেন তারা৷ এসব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গৃহীত না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে অনড় থাকবেন বলেও জানান৷ বিদ্যুৎ নিগমের অন্তর্ভূক্ত ঠিকেদাররা কাজ বন্ধ রাখার ফলে, প্রাক্পূজা মেরামতির কাজও স্তব্দ হয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top