News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে গ্যাস এজেন্সিতে হানা ২৩টি সিলিন্ডার অটো বাজেয়াপ্ত
Image

উদয়পুরে গ্যাস এজেন্সিতে হানা ২৩টি সিলিন্ডার অটো বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ প্রশাসনের থাবায় উদয়পুরে বেআইনি মজুত ২৩টি সিলিন্ডার উদ্ধার হয়েছে৷ সাথে সিলিন্ডার পাচারে ব্যবহৃত অটোও আটক করেছে মহকুমা প্রশাসন৷
সোমবার ডিসিএম-এর নেতৃত্বে উদয়পুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেন৷ মূলত, গত কয়েকদিনে উদয়পুরের মহকুমাশাসক অনিরুদ্ধ রায়ের কাছে রান্নার গ্যাস সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ জমা পড়েছে৷ ওই অভিযোগের ভিত্তিতে আজ মহকুমা প্রশাসন উদয়পুরে তিনটি গ্যাস এজেন্সিতে হানা দেয়৷


মহকুমাশাসক অনিরুদ্ধ রায় জানিয়েছেন, দ্বীপ গ্যাস এজেন্সি, ত্রিনয়নী গ্যাস এজেন্সি এবং মহারানি গ্যাস এজেন্সিতে আজ হানা দেওয়া হয়েছে৷ ওই অভিযানে মোট ২৩টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে৷
তিনি জানান, মহারানি গ্যাস এজেন্সির মালিকের বাড়ি থেকে বেআইনি মজুত ১৫টি ভর্তি সিলিন্ডার এবং অটোতে পাচার করার সময় ৮টি খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে৷

তিনি আরও জানান, ওই অটোটিও আটক করা হয়েছে৷ তবে, এখনও কারোর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি৷ মহকুমা প্রশাসন সূত্রের খবর, সমস্ত গ্যাস এজেন্সিকে সতর্ক করা হয়েছে৷ আগামী দিনে এ-ধরনের অভিযানও জারি রাখবে মহকুমা প্রশাসন৷ ওই সময় বেআইনি মজুত সিলিন্ডার উদ্ধার হলে সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে মহকুমা প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top