News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ আগস্ট শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন
Image

৩০ আগস্ট শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন৷ আজ সোমবার অধিবেশন সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা বিধানসভার অ্যাডভাইজারি কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এদিনের বৈঠকের পৌরোহিত্য করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাস৷ এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায়বর্মন, মন্ত্রী রতন লাল নাথ, কল্যাণী রায়, এনসি দেববর্মা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সিপিআইএম-এর দুই বিধায়ক তথা বিএসি সদস্য তপন চক্রবর্তী এবং সুধন দাস-সহ বিধানসভার অন্যান্য কর্মকর্তারা৷


বৈঠক শেষে অধ্যক্ষ রেবতীমোহন দাস সাংবাদিকদের জানান, অ্যাডভাইজারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩০ আগস্ট, ২ সেপ্ঢেম্বর এবং ৩ সেপ্ঢেম্বর, এই তিনদিন অধিবেশন অনুষ্ঠিত হবে৷ অধিবেশনে প্রশ্ণোত্তর পর্ব, একাধিক বিলের পাশাপাশি প্রাইভেট মেম্বারসরিজলিউশন ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে জানান অধ্যক্ষ৷


এবারের বিধানসভা অধিবেশন আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ এই কারণটি হল জোট সরকারের শরিক দল আইপিএফটি বিধানসভায় আলাদা স্থানে বসবে৷ এতদিন বিজেপি এবং আইপিএফটি বিধায়করা বিজেপি বিধায়কদের সঙ্গে বসলেও, কিছুদিন আগে আইপিএফটির তরফে অধ্যক্ষের কাছে দাবি জানানো হয়, তাঁদের ৮ জন সদস্যের জন্য বিধানসভার লবিতে যেন আলাদা আসনের ব্যবস্থা করা হয়৷ তাঁদের এই দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ তাঁদের জন্য আলাদা আসন বরাদ্দ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top