News Flash

  • Home
  • Uncategorized
  • লেক চৌমুহনি বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের সমস্যা, প্রশাসনের হস্তক্ষেপে হল মীমাংসা
Image

লেক চৌমুহনি বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের সমস্যা, প্রশাসনের হস্তক্ষেপে হল মীমাংসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ লেক চৌমুহনি বাজারে অস্থায়ী ব্যবসার জন্য স্থান দখলকে ঘিরে অশান্তির জেরে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে৷ সকলে মিলেই ব্যবসা করতে হবে, বোঝানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ সদর মহকুমাশাসকের কথায়, লেক চৌমুহনি বাজারে স্থান সংকুলানের কারণে সাময়িক সমস্যা হচ্ছে৷ তবে, বাজার শেড বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের৷ তাতে, রাস্তা দখল করে ব্যবসার প্রয়োজন হবে না৷

সম্প্রতি আগরতলায় লেক চৌমুহন বাজারে ব্যবসার স্থান দখল নিয়ে সমস্যা দেখা দেয়৷ তাছাড়া, স্থান সংকুলানের ফলে সবজি ব্যবসায়ীরা রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসেন৷ ফলে, স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হয়৷ এই পরিস্থিতি অবশ্য নতুন নয়৷ দীর্ঘকাল ধরে এভাবেই লেক চৌমুহনি বাজার সংলগ্ণ স্থানে রাস্তা দখল করে ব্যবসা করছেন সবজি বিক্রেতারা৷ কিন্তু এখন স্থানীয় মানুষ এই সমস্যা নিয়ে প্রতিবাদী হয়েছেন৷

সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সদর মহকুমাশাসক ওই সমস্যা নিয়ে বাজার কমিটি, স্থানীয় বাসিন্দা, সবজি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন৷ ওই বৈঠকে বিধায়ক বৃষকেতু দেববর্মাও উপস্থিত ছিলেন৷ বৈঠকে ব্যবসার জন্য প্রয়োজনীয় স্থান নিয়ে ঝামেলার মীমাংসা হয়েছে৷

সদর মহকুমাশাসক জানিয়েছেন, লেক চৌমুহনি বাজারে স্থায়ী ব্যবসার জন্য শেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তাই, আপাতত অস্থায়ী ব্যবসায়ীদের মিলেমিশে স্থান বেছে নিতে হবে৷ তিনি বলেন, অতীতেও এভাবেই অস্থায়ী ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে ব্যবসা করতেন৷ এখনও ওই পদ্ধতিতে তাঁরা ব্যবসা করবেন বলে আশ্বস্ত হয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় জাতি-উপজাতি মিলেমিশে থাকেন৷ ফলে, লেক চৌমুহনি বাজারেও ওই সম্প্রীতি বজায় রেখেই ব্যবসায়ীরা ব্যবসা করবেন৷
জনৈক অস্থায়ী সবজি ব্যবসায়ী বলেন, আমাদের মধ্যে ঐক্যে কোনও ঘাটতি নেই৷ বোঝাপড়ার সামান্য অভাব হয়েছিল৷ তবে, এখন তা মিটে গেছে৷ বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, ব্যবসায়ীদের অসন্তোষ গুরুত্ব নিয়ে দেখা হয়েছে৷ প্রশাসন সমস্ত অস্থায়ী ব্যবসায়ীদের সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top