News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় আক্রান্ত দায়রা আদালতের বিচারক
Image

বিলোনীয়ায় আক্রান্ত দায়রা আদালতের বিচারক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৬ আগস্ট ৷৷ জনবহুল প্রকাশ্য বাজারে আক্রান্ত দক্ষিণ জেলার দায়রা আদালতের বিচারক উদিত চৌধুরী৷ ঘটনা রবিবার সাড়ে দশটা নাগাদ বিলোনীয়া ছনবন বাজারে৷ ঘটনার সাথে জড়িত আক্রমনকারী দুইজনকে পুলিশ আটক করে আদালতে তোলা হলে দুইজনকেই চৌদ্দ দিনের জেল কারাবাসের নির্দেশ দেয় বিচারক৷


ঘঠনার প্রকাশ্য আদালতের বিচারক উদিত চৌধুরী, তার দেহরক্ষী নিয়ে বনকরে বাজার করার জন্য আসে৷ বাজার সেরে গাড়িতে উঠার সময় টিআর০৮বিস ৯৭৯৩ নম্বরে একটি বাইক দ্রুত গতিতে এসে পরে বিচারকের সামনে৷ যধিও বা এতে বিচাক কোন আঘাত পাননি৷ বিচারকের দেহরক্ষী বাইকটিকে আক করে৷ বাইকের চাবি রেখে দেওয়াতেই বিপত্তি শুরু হয়ে যায়৷ চলে বাকবিতন্ডা৷ শুরু হয়ে যায় বিচারকের দেহরক্ষী ও ড্রাইভারের সাথে ধস্তাধত্তি ও হাতাহাতি৷ এক সময় তমলা দেবনাথ বাড়ি নেজাতী পল্লী এবং প্রাণতোষ দেবনাথ বাড়ি কলোনী এলাকাতে তারা দলবদ নিয়ে এসে জেলা বিচারক ও তার দেহরক্ষী সহ ড্রাইভারের উপচর চরাও হয়ে ছিনিয়ে নেয় বাইকের চাবি৷ দেহরক্ষীর দ্বারা আটককৃত বাইক এবং বাইক চালককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সাহায্য করে৷


ঘটনাস্থল থেকে জেলা আদালতে বিচারক এডিশ্যানাল এসপি কে খবর দেয়৷ খবর পেয়ে এডিশ্যানাল এসপি বিলোনীয়া থারার ওসিকে খবর পাঠায়৷ ওসি খবর পেয়ে কর্তব্যরত পুলিশ অফিসার সহ অতিরিক্ত পুলিশ কর্মীদের ঘটনা স্থলে পাঠায়৷ ঘটনাস্থল থেকে আদালতের বিচারককে উদ্ধার করে এবং হামলাকারী তমাল দেবনাথ ও প্রাণতোষ দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে৷ পুলিশ দেহরক্ষীর জবান বন্দি নিয়ে স্বতঃপ্রনোদিত মামলা গ্রহণ করে৷ যার মামলা নম্বর ১২৭/২০১৯/২৭৯/৩৫৩/৫-০৬/৩৪আইপিসি ধারাতে মামলা রজু করে আটক কৃত দুইজনকে সোমবার আদালতে তোলার পর আদালতের বিচার তমাল ও প্রাণতোষকে ১৪ দিনের জেলের রাখার নির্দেশ দেন৷ পুলিশ বাইক চালক সহ অন্যান্য হামলাকাারীদের গ্রেপ্তার করার প্রয়াস জারি রেখেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top