News Flash

  • Home
  • Uncategorized
  • পুুকুরের জলে ডুবে মৃত্যু চার বছরের শিশুর
Image

পুুকুরের জলে ডুবে মৃত্যু চার বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে সায়ন রুদ্রপাল নামের এক শিশুর৷ ঘটনা ধলাই জেলার আমবাসা মহকুমার রামঠাকুর পাড়ায়৷


ঘটনার বিবরণে জানা গেছে, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দা রতন রুদ্রপালের চার বছরের শিশু সায়ন রুদ্রপাল জন্মলগ্ণ থেকেই ডলুবাড়িতে অবস্থিত রামঠাকুরপাড়ায় তার দাদুর বাড়িতে থাকত৷ জানা গেছে, জন্মের পর থেকে সায়ন মানসিক ভারসাম্যহীন ছিল৷ কিছু বড় হলে, প্রায় সময়ই বাড়ি থেকে বেরিয়ে যেত সে৷ গত শনিবার সকালে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সায়ন৷ পরিবারের তরফ থেকে বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি৷


পরে আমবাসা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ সোমবার সকালে উলুবেড়িয়া রামঠাকুরপাড়ার স্থানীয় এক বাড়ির পুকুর থেকে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা আমবাসা থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top