News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে সদ্যোজাত শিশু উদ্ধার মোহনপুরে
Image

সাত সকালে সদ্যোজাত শিশু উদ্ধার মোহনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ মোহনপুরের সিমনার ঈশানপুর এলাকায় সাতসকালে সদ্যেজাত শিশু উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঈশানপুর স্লুইচ গেট সংলগ্ণ এলাকার জঙ্গলে সদ্যেজাত শিশুটি পড়ে রয়েছিল৷

শিশুটির কান্না শুনে পথচারীরা ভীড় জমাতে থাকেন৷ সুজিত দাস নামে এক স্ব-হৃদয় যুবক শিশুটিকে উদ্ধার করে কাতলামারা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷ সেখানে বর্তমানে শিশুটি সুস্থই রয়েছে৷ ঘটনার খবর পেয়ে সুন্দর টিলার পুলিশ ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে আসে৷ খবর পাঠানো হয় চাইল্ড হোমে৷ কে বা কারা শিশুটি ফেলে গেছে সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা যাচ্ছে তথাকথিত আধুনিক সভ্য সমাজের পাপের বোঝা হয়েই শিশুটি ভুমিষ্ট হয়েছে৷ লোকলজ্জার ভয়ে কোন পাষন্ড মা শিশুটিকে জঙ্গলে ফেলে গেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top