News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের দ্বিতীয় পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হল ধর্মনগরে
Image

রাজ্যের দ্বিতীয় পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হল ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ বহু প্রতীক্ষার অবসান হয়েছে৷ ত্রিপুরায় দ্বিতীয় পাসপোর্ট সেবা কেন্দ্র খুলেছে৷ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে পাসপোর্ট সেবা কেন্দ্রের সূচনা করেন সাংসদ রেবতীকুমার ত্রিপুরা৷ এই পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করার ক্ষেত্রে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের লাগাতর প্রচেষ্টার কুর্নিশ জানিয়েছেন তিনি৷


সাংসদ রেবতী ত্রিপুরার কথায়, মানুষের সমস্ত সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দেয় কেন্দ্রীয় সরকার৷ তাই বিদেশ মন্ত্রক ও কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের যৌথ প্রচেষ্টায় এই পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা সম্ভব হয়েছে৷ এদিকে, ধর্মনগরে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলে যাওয়ায় আগরতলা কেন্দ্রে চাপ কমবে বলে দাবি করেন সংশ্লিষ্ট অফিসের কর্মীরা৷


পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক এবার ত্রিপুরায় রাজধানী আগরতলার পর উত্তর ত্রিপুরার ধর্মনগরে সূচনা হল পাসপোর্ট সেবা কেন্দ্রের৷ ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী হল-এ অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ রেবতীকুমার ত্রিপুরা ও ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার, উত্তর পূর্ব (১) ডাক পরিমণ্ডলের পোস্টমাস্টার টি মাংমিংথাং-সহ অন্যান্যরা৷
অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে বহু প্রতীক্ষিত পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷

তিনি বলেন, রাজ্যের এই দ্বিতীয় পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু হওয়ায় উত্তর ত্রিপুরা জেলা-সহ ঊনকোটি ও ধলাই জেলার মানুষও পাসপোর্ট বানাতে গিয়ে ঝক্কি-ঝামেলা থেকে মুক্তি পাবেন৷ তাঁর কথায়, ২০০৩ সালে পাসপোর্ট তৈরি করতে গিয়ে প্রচণ্ড হয়রানির শিকার হয়েছিলাম৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সর্বদাই প্রত্যেক মানুষের সুযোগ সুবিধার বিষয়ে ভাবেন৷ তাই ত্রিপুরায় আরও একটি পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা সম্ভব হয়েছে৷


উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কথায়, এতদিন পাসপোর্টের কাজের জন্য স্থানীয়দের প্রচুর টাকা খরচ করে আগরতলায় যেতে হত৷ এখন বাড়তি বোঝা ও ঝামেলা থেকে মুক্তি মিলবে৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে এলাকার জনগণ খুশি ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top