News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া থেকে পাচার হওয়া দুই যুবতী উদ্ধার হরিয়ানায়
Image

গন্ডাছড়া থেকে পাচার হওয়া দুই যুবতী উদ্ধার হরিয়ানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ গন্ডাছড়া থেকে বহির্র্রজ্যে পাচার হওয়া উপজাতি দুই সুকল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ৷ গত ২১ আগস্ট ঐ দুই উপজাতি সুকল ছাত্রীকে হরিয়ানা থেকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গত ২৯ জুন গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের পাখিপাড়া এলাকা থেকে দুই উপজাতি যুবতীকে চাকরির প্রলোভন দেখিয়ে জিতেন ত্রিপুরা নামে এক প্রতারক তাদের দিল্লিতে পাঠিয়ে দেয়৷


দিল্লি রেলস্টেশনে উপস্থিত থাকা রুপালি নামে এক মহিলা ঐ দুই উপজাতি যুবতীকে হরিয়ানার দুই যুবকের কাছে বিক্রি করে দেয় বলে উদ্ধারকৃত ঐ দুই যুবতী জানায়৷ তারা আরও জানায় তাদের প্রায় সময় না খাইয়ে রাখা হত৷ শুধু তাই নয়, তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হত৷ শেষ পর্যন্ত একদিন সুযোগ বুঝে ঐ দুই যুবতীর মধ্যে একজন গন্ডাছড়া বাড়িতে ফোন করে৷ ফোনে ঐ নাবালিকা সব কথা তার কাকাকে জানায়৷ এরপর তার কাকা স্থানীয় পুলিশকে জানায়৷ এরপর পুলিশ হরিয়ানা পুলিশকে জানায়৷ পরে গন্ডাছড়া থানার এসআই প্রসেনজিৎ দেবনাথের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম হরিয়ানায় নিয়ে এসে ঐ দুই যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এদিকে ওসি জানান অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top