News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগমের অধীন ৮২ হাজার পরিবার কোন কর দিচ্ছে না : আইনমন্ত্রী
Image

আগরতলা পুর নিগমের অধীন ৮২ হাজার পরিবার কোন কর দিচ্ছে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ আগরতলা পুর নিগম এলাকায় ৮২ হাজার পরিবার কোন ধরনের কর প্রদান করছে না৷ তাতে করে প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হচ্ছে৷ রাজস্ব আদায়ে পুর নিগমের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকে দায়ী করেছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷


আইনমন্ত্রী আরও জানিয়েছেন, আগরতলা পুর নিগমের চারটি জোনে ১.৩২ লক্ষ পরিবারের বসবাস৷ এর মধ্যে মাত্র ৫০ হাজার ৩১৯টি পরিবার নিয়মিত কর প্রদান করছে৷ বাকি ৮২ হাজার পরিবার কোন ধরনের কর প্রদান করছে না৷ যদিও পুর নিগম এলাকায় প্রতি বছর ৩৪.৯২ কোটি টাকা ব্যয় করা হচ্ছে৷ এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ১০.৯২ কোটি টাকা, পানীয় জলের জন্য ২০ কোটি টাকা এবং স্ট্রীট লাইটের জন্য ৪ কোটি টাকা প্রতি বছর ব্যয় হচ্ছে৷


মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, আগরতলা পুর নিগম ২০১৮-১০৯ অর্থবছরে মাত্র ৬ কোটি ৫৫ লক্ষ টাকা রাজস্ব আদয় করতে পেরেছে কর বাবদ৷ তিনি জানান, আইন অনুযায়ী আগরতলা পুর নিগম ০৩ থেকে ২৩ শতাংশ কর বাড়াতে পারে৷ কিন্তু গত কয়েক বছর যাবৎ ৫ শতাংশ কর বৃদ্ধি করেছে মাত্র৷
উল্লেখ করা যায়, আগরতলা শহরে তিনটি প্ল্যান্ট থেকে পরিশ্রুত ১০০০ লিটার জলের ব্যবস্থা করা হচ্ছে৷ তার জন্য পুরাতন রাজভবন এলাকায় ব্যয় করা হয়েছে ৭.৬০ কোটি টাকা৷ তাছাড়া বড়দোয়ালীতে ব্যয় করা হচ্ছে ৬.৯০ কোটি টাকা এবং কলেজটিলা প্ল্যান্টে ব্যয় করা হচ্ছে ৬.৪০ কোটি টাকা৷ তাছাড়া আগরতলা পুর নিগম এলাকায় ২৭০০ হাইড্রেন্ট রয়েছে৷


আগরতলা পুর নিগম ২০১৬-১৭ এবং ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব সংগ্রহের কথা উল্লেখ করে আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, ২৮ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার টাকা বাম জমানাতে আদায় করতে পেরেছে পুর নিগম৷ অন্যদিকে, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আদায় করা হয়েছে ২২ কোটি ৩১ লক্ষ টাকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top