News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ড দাবী আদায়ে প্রয়োজনে রক্ত ঝরানোর আওয়াজ উঠেছে
Image

তিপ্রাল্যান্ড দাবী আদায়ে প্রয়োজনে রক্ত ঝরানোর আওয়াজ উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ পৃথক রাজ্যের দাবি থেকে কিছুতেই সরছে না শাসক শরিক আইপিএফটি৷ তাই, আজ তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করেছে জনজাতি ভিত্তিক ওই আঞ্চলিক দল৷ শুধু তাই নয়, পৃথক রাজ্যের দাবি আদায়ে রক্ত ঝরানোর আওয়াজও উঠেছে৷


এদিন রাজধানী আগরতলা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া মহকুমার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যালয় খুমুলুঙ-এ অনুষ্ঠিত হয়েছে এক প্রকাশ্য সমাবেশ এবং সাংসৃকতিক অনুষ্ঠান৷ এদিনের এই সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি তথা ত্রিপুরা সরকারের রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা৷ এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা সরকারের বন এবং জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, দলের সহ-সভাপতি তথা মুখপাত্র মঙ্গল দেববর্মা, মহিলা আইপিএফটি সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা, যুব আইপিএফটি সম্পাদক শুক্লা চরণ নোয়াতিয়া৷ আইপিএফটি নেতৃবৃন্দের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চল গুলিকে ভেঙ্গে নতুন রাজ্য গঠনের দাবিতে তৈরি সংগঠন ’ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস’ এর নেতারাও উপস্থিত ছিলেন৷ তাঁদের মধ্যে রয়েছেন অসম থেকে রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি, গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনরত নেতা মনিষ তামাং, তেলেঙ্গানা আন্দোলনের নেতা পি নিরুপ রেড্ডি প্রমূখ৷


সভায় বক্তব্য রাখতে গিয়ে এনসি দেববর্মা বলেন, কিছু রাজনৈতিক দল চক্রান্ত করে বলার চেষ্টা করছে যে আইপিএফটি দলের ভবিষ্যৎ নেই৷ অন্ধকারে ডুবে যাচ্ছে দল৷ তাঁর অভিযোগ, কিছু সংবাদ মাধ্যম এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে৷


এদিকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিশ্বজিৎ দৈমারি বলেন, ত্রিপুরাসহ ভারতে যেসকল রাজ্যের জনজাতি এলাকার মানুষ আলাদা রাজ্যের দাবি করছে তাতে কোন অন্যায় নয়৷ তাঁর কথায়, সংবিধানে আলাদা রাজ্য গঠনের সংস্থান রয়েছে৷ তা বিভিন্ন জনজাতি অঞ্চলের মানুষের মৌলিক দাবী৷ তাঁর মতে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা দাবি করতেই পারেন৷ পাশাপাশি তিনি জনজাতি ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান রেখে বলেন, দল-মতের ঊধর্ে উঠে নিজেদের দাবির জন্য লড়াই করতে হবে৷ কারণ এমনিতে কিছু মিলে না৷ অধিকার ছিনিয়ে নিতে হয়৷ এদিন তিনি অসমের উদাহরণ তুলে ধরে বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল গঠিত হয়েছে৷তাঁর কথায়, প্রয়োজনে ত্রিপুরাবাসীকে রক্ত ঝরাতে হবে৷ যদি রক্ত ঝরিয়ে নিজেদের দাবি আদায় সম্ভব হয়, তবে জনজাতিরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন৷


তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন একজন জনজাতি নেতা যীষ্ণু দেববর্মা৷ পাশাপাশি পার্লামেন্টেও ত্রিপুরা থেকে একজন সাংসদ জনজাতি অংশের রয়েছেন৷ তার নাম রেবতী কুমার ত্রিপুরা৷ সকলে মিলে দল-মতের কথা চিন্তা না করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আলাদা রাজ্যের দাবি জানাতে পারেন৷ শুধু নিজ দেশেই নয় পার্শবর্তী বাংলাদেশ সহ অন্যান্য দেশের জনজাতিদের অনেকেই খুব একটা ভাল অবস্থায় নেই৷ তাদেরকে সহায়তা করা বিশেষ করে শিক্ষিত করে তোলার জন্য চেষ্টা চালানো খুব প্রয়োজন বলেও মন্তব্য করেন৷


পি নিরুপ রেড্ডি বলেন, ভারত সরকার চাইলেই যে কোন রাজ্যকে ভেঙ্গে আলাদা নতুন রাজ্য গঠন করতে পারে এই অঞ্চলের মানুষের স্বার্থের কথা চিন্তা করে৷ উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ তোলে দিয়ে লাদাখ এবং জম্মু-কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে৷ এই সরকারের এমন কাজের মানসিকতায় দেশের মানুষ খুশী৷ সরকারের স্লোগান হলো সব-কা সাথ সব-কা বিকাশ সব-কা বিশ্বাস৷ তিনি বলেন, ভারত সরকারের মানসিকতা থেকে বুঝা যায় মানুষের কথা চিন্তা ভাবনায় রেখে কাজ করছে৷ সেইসঙ্গে তিনি ভারতে পূর্বতন সরকারের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন তিনি কোন কথা বলতে পারতেন না, এমনকি নিজেও কোন সিদ্ধান্ত নিতে পারতেন না৷ অন্যরা যা বলতেন তাই তিনি করতেন৷ তবে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী ব্যক্তিত্ব নিয়ে চলেন৷ এই জন্যই তিনি জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ তোলার মত সাহস দেখিয়েছেন৷ তাই আশা করা যায় জম্মু-কাশ্মীরের মত ত্রিপুরার জনজাতিদের দাবি মেনে সরকার তিপ্রাল্যান্ড রাজ্য গঠন করবে৷


এ দিন নিজেদের চিরাচরিত পোশাক পরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী পুরুষ এসেছিলেন৷ সবাই রাজ্যের এবং রাজ্যের নেতৃবৃন্দের বক্তব্য পরিবেশনের পাশাপাশি শিল্পীরা তাদের লোকগান ও নৃত্য পরিবেশন করেন৷ এ প্রসঙ্গে উল্লেখ সাজেক যায়, ২০০৯ সালে আইপিএফটি দল গঠন হওয়ার পর থেকে প্রতিবছর ২৩আগস্ট তারা তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করে আসছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top