News Flash

  • Home
  • Uncategorized
  • পেনশনার্সদের বিড়ম্বনা চায় না রাজ্য সরকার : উপমুখ্যমন্ত্রী
Image

পেনশনার্সদের বিড়ম্বনা চায় না রাজ্য সরকার : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ দীর্ঘদিন জনগণের সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের পেনশন জীবনে বিড়ম্বনা সরকারের কাছে লজ্জার বিষয়৷ তাই, ‘পেনশন আদালত’ ত্রিপুরার পেনশনার্সদের অভিযোগের নিষ্পত্তি করবে৷ সন্তোষ প্রকাশ করে বলেন উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার পেনশনার্সদের গুরুত্ব উপলব্ধি করেছে৷ সমাজের প্রতিটি অংশের সুখ সমৃদ্ধির দায়িত্ব সরকারের৷ তাই, আজ আগরতলা টাউন হল-এ অর্থ দফতরের উদ্যোগে আয়োজিত ‘পেনশন আদালত’ শীর্ষক কর্মসূচির সূচনা করা হয়েছে, বলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এদিন পেনশনার্সদের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কিত এই কর্মসূচিতে এজি ত্রিপুরা শাখা, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি এবং পেনশনার্সগণ উপস্থিত ছিলেন৷


উপ-মুখ্যমন্ত্রী বলেন, পেনশনার্সগণ চাকুরিরত অবস্থায় দীর্ঘদিন জনগণের সেবা করেছেন৷ পেনশনার্সদের অবসরকালীন সময়ে যাতে কোনও ধরনের হয়রানির শিকার হতে না হয় সে-ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে৷ তিনি বলেন, বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেনশনার্সদের সমস্যাবলি দূর করার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর দাবি, ইতিমধ্যে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে৷ অচিরেই অর্থ দফতরের পেনশনার্স সেলকে সক্রিয় করা হবে, যাতে তাঁরা সহজেই নিজেদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন৷


উপ-মুখ্যমন্ত্রী যোগ করেন, পেনশনার্সগণ সমাজের অনুভবী অংশ৷ তাঁরা কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন৷ পেনশনার্সদের এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘অনুভব’ নামক পোর্টাল খোলা হয়েছে৷ যার মাধ্যমে পেনশনার্সগণ কর্ম ও অবসরকালীন জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন৷ বর্তমানে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার ও সমাজ এক সঙ্গে কাজ করলে উন্নয়ন দ্রততর হয়৷


বক্তব্য পেশ করতে গিয়ে ডেপুটি অ্যাকাউন্টস অফিসার অভিজিৎ ধর বলেন, সিটিজেন চার্টার অনুযায়ী বর্তমানে ত্রিপুরায় পেনশন সংক্রান্ত বিষয় এক মাসের মধ্যে সম্পন্ন করা হয়৷ স্বাগত ভাষণ রাখেন ডেপুটি ফিনান্স সেক্রেটারি সি মগ৷ এছাড়া উপস্থিত ছিলেন অর্থসচিব এন ডার্লং৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top