News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যা শাশুড়িকে যাবজ্জীবন
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যা শাশুড়িকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজধানীর ধলেশ্বর এলাকায় ২০১৪ সালের ৪ মার্চ গৃহবধূ পুজয়িতা পালকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মৃতার শাশুড়ি কল্যাণী দেবকে দোষী সাব্যস্ত করে পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনালো৷


ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের ৩ আগস্ট ধলেশ্বর এলাকার বাসিন্দা সুখেন্দু দেবের ছোট ছেলে অভিজিৎ ভালোবেসে বিয়ে করে পুজয়িতা পালকে৷ অভিযোগ ২০১৪ সালের ৩ আগস্ট শ্বশুর বাড়িতে পুজয়িতা পালের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তখন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসে স্বামী অভিজিৎ৷ এতে গুরুতর ভাবে দম্পতি আহত হয়৷ তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার দিন রাতেই জিবি হাসপাতালে মৃত্যু হয় পুজয়িতা পালের৷ ঠিক তার দুইদিন পর মৃত্যু হয় অভিজিৎ দেবের৷ ঘটনার পর মৃত পুজয়িতা পালের বাবা চন্দন পাল পশ্চিম আগরতলা মহিলা থানায় পুজয়িতা পালের শ্বশুর-শাশুড়ি যথাক্রমে সুখেন্দু দেব, কল্যাণী দেব ও ভাসুর সত্যজিৎ দেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷


মামলার তদন্তকারি অফিসার ঘটনার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা করেন৷ তারপর পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় এই ঘটনার বিচার প্রক্রিয়া৷ সরকার পক্ষের ১৪ জন ও অভিযুক্তদের পক্ষের ৪ জন স্বাক্ষির সাক্ষ্য বাক্য আদালত শুনার পর এইদিন এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি৷ সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব জানান আদালত এইদিন মৃতার শ্বশুর সুখেন্দু দেব ও ভাসুর সত্যজিৎ দেবকে প্রমানের অভাবে এই মামলা থেকে অব্যাহতি দেন৷ এবং শাশুড়ি কল্যাণী দেবকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শোনান৷ আদালতের এই রায়ে খুশি মৃতার বাপের বাড়ির লোকজন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top