News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে যাবার পথে চুড়াইবাড়িতে আটক মান্দাইয়ের নিখোঁজ গৃহবধূ
Image

বহিঃরাজ্যে যাবার পথে চুড়াইবাড়িতে আটক মান্দাইয়ের নিখোঁজ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৩ আগস্ট৷৷ গৃহবধূ নিখোঁজ হওয়ার ১২ ঘন্টার ভেতর পুলিশের তৎপরতায় উদ্ধার নিখোঁজ গৃহবধূ৷ ঘটনার বিবরণে প্রকাশ,২২ আগষ্ট বৃহস্পতিবার অর্থাৎ গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই থানার পাটনি আউট পোস্টে একটি নিখোঁজের জিডি এন্িন্ট দায়ের হয়৷ পাটনি আউটপোষ্টের অন্তর্গত বিনয় কুমার পাড়ার সোমা দেববর্মা (২৭) স্বামী লিটন দেববর্মার নিখোঁজ হয়ে যাওয়ার একটি জিডি এন্িন্ট করা হয় নিখোঁজ গৃহবধূর স্বামীর পরিবারের তরফ থেকে৷


সোমা দেববর্মার স্বামীর পরিবারের তরফ থেকে নিখোঁজের মিসিং ডায়েরি পেয়ে পাটনি আউটপোষ্টের পুলিশ একটি জিডি এন্িন্ট করে তদন্তে নামে৷ জিডি নম্বরটি হলো ১১/২২. পুলিশের নিয়ম অনুসারে পাটনি আউটপোষ্টের পুলিশ রাজ্যের সবকটি থানায় নিখোঁজ হওয়া গৃহবধূর সোমা দেববর্মার ছবিসহ মিসিং এর মেসেজ পাঠিয়ে দেয়৷ সেই মোতাবেক উত্তর জেলার চুড়াইবাড়ি থানার পুলিশ সেই মিসিং এর মেসেজটি পেয়ে চুড়াইবাড়ি থানার সামনের নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ১২ ঘন্টার ভেতরেই শেরাওয়ালি নেটওয়ার্কের একটি নাইট সুপার থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমা দেববর্মাকে উদ্ধার করেন৷ তারপর চুড়াইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দাস সোমা দেববর্মার স্বামীর পরিবারের সাথে যোগাযোগ করে উনাদের হাতে নিখোঁজ হওয়া সোমা দেববর্মাকে তুলে দেন৷


এদিকে চুড়াইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দাস জানান, উনারা পাটনী আউটপোস্ট এর মিসিং এর মেসেজটি পেয়ে নাইট সুপার থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমা দেববর্মাকে উদ্ধার করেছেন৷ তারপর গৃহবধূর স্বামীর বাড়ির লোকজনদের সোমা দেববর্মা উদ্ধারের খবর দেওয়া হয়৷ সোমা দেববর্মার স্বামীর পরিবারের লোকজনরা আজ সকালে চুড়াইবাড়ি থানায় আসার পর উদ্ধার হওয়া গৃহবধূকে উনাদের হাতে তুলে দেয় চুরাইবারি থানার পুলিশ৷ পাশাপাশি শ্রি দাস আরো জানান,নিখোঁজ হওয়া গৃহবধূ উদ্ধার হওয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে গৃহবধূ সোমা দেববর্মার স্বামী লিটন দেববর্মা কর্মসূত্রে গৌহাটি থাকেন৷তাই সুমা দেববর্মা নাকি স্বামীর পরিবারের লোকজনকে কিছু না জানিয়ে গৌহাটি যাচ্ছিলো স্বামীর কাছে যাবার জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top