News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি বকেয়া কাণ্ডে নাম জড়াল এয়ার ইন্ডিয়ার

জ্বালানি বকেয়া কাণ্ডে নাম জড়াল এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.) :  এবার জ্বালানি বকেয়া কাণ্ডে নাম জড়াল দেশের অন্যতম নামি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। তৈল সংস্থাগুলির দাবি করেছে এয়ার ইন্ডিয়ার মোট ৫ হাজার কোটি টাকার জ্বালানি বকেয়া রয়েছে । 

সূত্রের খবর ২৩০ দিনেও নাকি ওই পরিমাণ অর্থ পরিশোধ করতে পারেনি বিমান সংস্থা । প্রায় ৮ মাস ধরে ৩ টি সরকারি তৈল সংস্থার থেকে ৫ হাজার কোটি টাকার জ্বালানি বকেয়া রেখে আসছে এয়ার ইন্ডিয়া। এরপরেই ক্রমশ চাপ নেমে আসতে শুরু করে তৈল সংস্থাগুলির থেকে। এমনটাই জানা গিয়েছে শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি)-এর দেওয়া এক বিবৃতি থেকে । যে কারণেই বৃহস্পতিবার বিকেল থেকে আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্প লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড(এইচপিসিএল) নামক সংস্থাগুলি ভারতের ৬ টি বিমান বন্দরে এই সংস্থাকে জ্বালানি হিসেবে জেট ফুয়েল বা এটিএফ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। এই বিমান বন্দরগুলির মধ্যে রয়েছে- কোচি, পুনে, পাটনা, রাঁচি, ভাইজ্যাগ, মোহালি।

সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি)- বিবৃতি দিয়েছে, “এই তিন তৈল বিপণন সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ৫০০০ কোটি টাকা মূল্যের অর্থ বকেয়া রাখায় এয়ার ইন্ডিয়াকে কোচি, মোহালি, পুনে, রাঁচি, পাটনা এবং বিশাখাপত্তনমের মত বিমান বন্দরগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।” আইওসি আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে ৯০ দিনের ক্রেডিট পিরিয়ড দেওয়া হয়েছিল। যার অর্থ এই সময়কালের মধ্যে এয়ার ইন্ডিয়াকে বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু এই সময় দেওয়া স্বত্তেও বিমান সংস্থাটি অর্থ পরিশোধ করেনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top