News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে বড় সাফল্য সুরক্ষা বাহিনীর : এনকাউন্টারে খতম পাঁচজন মাওবাদী, জখম দু’জন জওয়ান
Image

ছত্তিশগড়ে বড় সাফল্য সুরক্ষা বাহিনীর : এনকাউন্টারে খতম পাঁচজন মাওবাদী, জখম দু’জন জওয়ান

রায়পুর, ২৪ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত নারায়ণপুর জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে পাঁচজন কুখ্যাত মাওবাদী| নারায়ণপুর জেলার অবুজমার্হ এলাকার ঘটনা| তবে, দুঃসংবাদ হল-মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হয়েছেন সুরক্ষা বাহিনীর দু’জন জওয়ান|

পুলিশ সূত্রের খবর, নারায়ণপুর জেলার অবুজমার্হ এলাকায় মাওবাদী দমন অভিযানে নামেন সুরক্ষা বাহিনী-র জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন শনিবার সকালে জওয়ানদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা| অতর্কিতে হামলার মুখে পড়েও পাল্টা জবাব দেয় সুরক্ষা বাহিনী| দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়| জওয়ানদের পাল্টা হামলার মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় মাওবাদীরা| সেই সময়ই সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে পাঁচজন মাওবাদী| তবে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হয়েছেন দু’জন জওয়ান| পুলিশ সূত্রের খবর, নিহত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top