News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে ভূমিকা নেবে ব্যাঙ্কগুলি, সিদ্ধান্ত এসএলবিসির বৈঠকে
Image

দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে ভূমিকা নেবে ব্যাঙ্কগুলি, সিদ্ধান্ত এসএলবিসির বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ দেশের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমস্ত ব্যাঙ্ক রোডম্যাপ তৈরি করবে৷ সে-ক্ষেত্রে বহুস্তরীয় আলোচনার উদ্যোগ নেওয়া হবে৷ শুক্রবার আগরতলায় এসএলবিসি-র বিশেষ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান ইউবিআই-এর কার্যনির্বাহী অধিকর্তা অজিত কুমার দাস৷ তাঁর কথায়, ইউবিআই, এসবিআই-এর মতো ১৮টি ব্যাঙ্ক দেশের ব্যাঙ্কিং পদ্ধতিতে ৬০ শতাংশের অংশীদার৷ তাই, দিশা নির্ধারণে আমাদের বিশেষ ভূমিকা নিতে হবে, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার উন্নয়নেও রূপরেখা নির্ধারণে আজ বৈঠকে আলোচনা হয়েছে৷


অজিত দাস জানান, ত্রিপুরার উন্নয়নে আজ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ছোট্ট এই পার্বত্য রাজ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাঁর বক্তব্য, ঋণ প্রদানে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা৷ তবে, মুদ্রা ঋণের সুফল সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দেওয়ার সংকল্প নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, সমস্ত ব্যাঙ্ক ঋণ প্রদানে যথেষ্ট আগ্রহী৷ কিন্তু, কিছু জটিলতা এখনও কাটিয়ে তোলা সম্ভব হচ্ছে না৷

তাই, মুদ্রা ঋণ প্রদানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না৷ তিনি বলেন, আজকের বৈঠকে ওই জটিলতা কাটিয়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ত্রিপুরাকে মডেল স্টেট হিসেবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ণকে সফল করার জন্যও রূপরেখা চূড়ান্ত করা হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীদিনে মুদ্রা ঋণ-সহ বেকারদের স্বরোজগারী করে তোলার ক্ষেত্রে অন্যান্য ঋণ প্রদানেও সহজ পদ্ধতি আনা হবে৷


এদিকে, দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অংশিদারিত্ব নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অজিত কুমার দাস৷ তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট একটি ব্যাঙ্কের কর্মক্ষমতা প্রশংসীত হচ্ছে৷ একসাথে সমস্ত গ্রাহকদের সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারছে না৷ এই পার্থক্য কীভাবে দূর করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে৷


তিনি জানান, পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছার লক্ষ্যে রোডম্যাপ তৈরি করা হচ্ছে৷ তাতে, অঞ্চলভিত্তিক বহুস্তরীয় আলোচনার উদ্যোগ নেওয়া হবে৷ ওই আলোচনার নির্যাস কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে৷ মূলত, দেশের উন্নয়নে দিশা নির্ধারণে ১৮টি ব্যাঙ্ক জাতীয় স্তরের আলোচনাসভায় মিলিত হবে৷ ব্যাঙ্কগুলির শীর্ষ পদাধিকারীরা ওই বৈঠকে অংশ নেবেন৷ তাছাড়া, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের পদাধিকারিরাও থাকবেন৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top