News Flash

  • Home
  • Uncategorized
  • কুষ্ঠরোগ শনাক্তকরণের জন্য পক্ষকাল ব্যাপী কর্মসূচি
Image

কুষ্ঠরোগ শনাক্তকরণের জন্য পক্ষকাল ব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্য থেকে কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য প্রথমবারের মতো ‘পরশমণি’ নামে কুষ্ঠরোগ শনাক্তকরণ কর্মসূচির সূচনা করা হচ্ছে৷ আগামী ২৬ আগস্ট থেকে ৯ সেপ্ঢেম্বর পর্যন্ত পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি চলবে৷ শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশন কার্যালয়ের কনফারেন্স হল-এ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মিশন ডিরেক্টর অদিতি মজুমদার৷ তিনি জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কুষ্ঠরোগীদের শনাক্ত করা, যাতে তাঁদের সময়মতো সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়৷


তিনি বলেন, কর্মসূচি চলাকালীন দিনগুলোতে স্থানীয় আশাকর্মী ও স্বেচ্ছাসেবকদের যৌথ দল বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ রোগীদের শনাক্ত করবেন৷ যে-কোনও পরিবারের দুই বছরের ঊর্ধে সকল সদস্যদের শরীর পরীক্ষা করা হবে৷ রোগ শনাক্ত করা হয়ে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে সঠিক চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য পাঠানো হবে৷ তিনি জানান, এই কর্মসূচিকে সফলভাবে পরিচালনার জন্য রাজ্যব্যাপী মোট ৭,৫৮৯টি টিম গঠন করা হয়েছে৷


মিশন ডিরেক্টর আরও জানান, বর্তমানে রাজ্যে ৩৬ জন কুষ্ঠরোগীর চিকিৎসা চলছে৷ এঁদের মধ্যে ১৬ জনের অবস্থা গ্রেড-টু পর্যায়ে রয়েছে৷ তিনি বলেন, কুষ্ঠরোগ মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময়যোগ্য৷ রাজ্যের সমস্ত হাসপাতালে এই রোগের বিনামূল্যে চিকিৎসা করা হয়৷ এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন৷ সাংবাদিক সম্মলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসূচির স্টেট নোডাল অফিসার পার্থপ্রতিম মজুমদার এবং অ্যাসিস্টেন্ট নোডাল অফিসার রাসেল ভট্টাচার্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top