News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ছ’জন লস্কর জঙ্গি, সতর্কতা জারি দক্ষিণী রাজ্যে
Image

তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ছ’জন লস্কর জঙ্গি, সতর্কতা জারি দক্ষিণী রাজ্যে

চেন্নাই ও কোয়েম্বাটুর, ২৩ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকার পর এবার সন্ত্রাসী হামলার আশঙ্কা দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে| শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের ছ’জন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই দক্ষিণ ভারতের এই রাজ্যে সতর্কতা বাড়ানো হয়েছে| বৃহস্পতিবার মধ্যরাত থেকেই চেন্নাই, কোয়েম্বাটুর-সহ তামিলনাড়ুর বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে| চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড প্রভৃতি জনবহুল এলাকায়| বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে|

কোয়েম্বাটুর শহরের পুলিশ কমিশনর সুমীত সরণ জানিয়েছেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে, তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ৬ জন সন্ত্রাসবাদী| সন্ত্রাসবাদীরা কোয়েম্বাটুরের দিকে এগিয়ে আসছে| আর তাই সতর্কতা জারি করা হয়েছে| তবে, চিন্তার কোনও কারণ নেই|’ পুলিশ সূত্রের খবর, কোয়েম্বাটুর জেলায় নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে| শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top