News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে : উপমুখ্যমন্ত্রী
Image

পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷  বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের ত্রিপুরা জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে আজ এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্র’াভবনের ৩ নং হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী তথা বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়ন আজ এক জলন্ত সমস্যা৷ আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় স’ষ্ট বর্জ্য, জালানির অপব্যবহার, পরিবেশ সম্পর্কে অসচেতনতামূলক আচরণ এই বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ৷ তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মানুষের কাছে ’প্রকৃতি দেব ভব’৷ আমাদের ছোট রাজ্য ত্রিপুরার প্রায় ৬০ শতাংশ বনভূমি রয়েছে৷ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই বনজ সম্পদ রক্ষা করতে হবে৷ বিগত দিনে ধারণা ছিলো উন্নয়ন এবং পরিবেশ রক্ষা একসাথে চলতে পারে না৷ আমাদের সেই ধারণা পরিবর্তন করতে হবে৷ গতানুগতিক উন্নয়নের ভাবধারা থেকে বেরিয়ে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে আমাদের অগ্রসর হতে হবে৷ সরকার কর্ত’ক গৃহীত সকল উন্নয়নমূলক প্রকল্পগুলিকে পরিবেশের প্রতি সজাগ দ’ষ্টি রেখে রূপান্তরিত করতে হবে৷ তিনি আরও বলেন, জলই জীবন৷ আমরা এতদিন শুধুমাত্র জল বন্টনের উপর জোর দিয়েছি৷ কিন্তু এখন পরিবর্তিত জলবায়ুতে সর্বাগ্রে জল সংরক্ষণ করতে হবে৷ এই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলশক্তি মন্ত্রণালয় স্থাপন করেছেন৷ তিনি সুকল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার জন্য দপ্তরকে আহ্বান জানান৷

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু বলেন, যদি আমরা পরিবেশ রক্ষায় সচেতন না হই আগামীতে পরিবেশ আমাদের শিক্ষা দেবে৷ পরিবেশ নিজে নিজেকে পরিচালন করতে সক্ষম নয়৷ তাই মানবজাতিকে এই ক্ষেত্রে আরও সচেতন হতে হবে৷ সম্পতি কেরালায় হওয়া বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন যে সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিক ভেসে উঠেছে৷ আমরা পরিবেশকে যা দিই তা পরিবেশ আবার ফিরিয়ে দেয়৷ এটাই তার প্রক’ষ্ট প্রমাণ৷

বক্তব্য রাখতে গিয়ে ইনস্টিটিউট অব টেকনোলজি অব ব্যাঙ্গালুরুর পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক এন এইচ রবীন্দ্রনাথ বলেন, বর্তমানে জলবায়ু অনিশ্চিত হয়ে উঠেছে৷ সারা বিশ্বব্যাপী গরম বেড়েছে৷ ইউরোপের মতো মহাদেশও প্রচণ্ড গরমে ব্যতিব্যস্ত৷ দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি ছাড়িয়েছে৷ বিশ্ব উষ্ণায়ন সারা প’থিবীর মানুষের ক্ষতিসাধন করছে৷ মানবজাতিকে রক্ষা করতে হলে পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল হতে হবে৷ স্বাগত ভাষণ রাখেন বি’ান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস৷ এছাড়াও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব শৈলেন্দ্র সিং৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top