News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক বৃদ্ধিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে ভারত, দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের
Image

আর্থিক বৃদ্ধিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে ভারত, দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। শুক্রবার এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। পাশাপাশি বেশ কিছু তথ্য ও পরিসংখ্যানও তুলে দিলেন সাংবাদিক বৈঠকে। এক অনুষ্ঠানে গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেন গত ৭০ বছরে এত খারাপ আর্থিক অবস্থা ভারত দেখেনি। এরপরই আর্থিক অবস্থার ছবিটা তুলে ধরলেন সীতারামাণ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের জিডিপি রেট ৩.২ শতাংশ, যা নিম্নমুখী। আমেরিকা-চিনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ তার অন্যতম কারণ বলেও জানিয়েছেন সীতারামন। তার মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই বেশি বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ভারত যখন ৫ ট্রিলিয়নের অর্ধনীতির কথা বলছে তখন বুঝতে হবে যে সার্বিক উন্নয়নের কথাই বলা হচ্ছে। যাতে সহজে ব্যবসা করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। মানুষ জীবন যাপন যাতে আরও সহজ হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানা তিনি। এর মধ্যে কর সংক্রান্ত পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন সীতরামণ।

উল্লেখ্য, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন গত ৭০ বছরে কেউ কখনও এমন অবস্থা দেখেনি যখন গোটা আর্থিক ব্যবস্থাটাই একটা চাপের মুখে।

আর্থিক ক্ষেত্রের এই চাপকে অভূতপূর্ব হিসাবে উল্লেখ করে, তিনি বলেছেন, গত ৭০ বছরে এর আগে কখনও গোটা আর্থিক ব্যবস্থাকে এমন চাপের মুখে পড়তে হয়নি৷কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না৷ বেসরকারি ক্ষেত্রে কেউ কাউকে ঋণ দিয়ে এগিয়ে আসছে না সকলেও নগদ টাকা হাতে নিয়ে বসে রয়েছে৷ তাই এমন বিশেষ কোনও পদক্ষেপ নিতে হবে বলেই মনে করছেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top