News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী পাঁচ বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৫ কোটি কর্মসংস্থান, দাবি পরিবহণমন্ত্রী গড়কড়ির
Image

আগামী পাঁচ বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৫ কোটি কর্মসংস্থান, দাবি পরিবহণমন্ত্রী গড়কড়ির

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : কর্মসংস্থানে ঘাটতি বড় চ্যালেঞ্জ। সমস্যার সমাধানে আগামী পাঁচ বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ৫ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। শুক্রবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি।

বর্তমানে দেশের জিডিপি-তে ২৯% অবদান রয়েছে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির। এই অবদানের পরিমাণ ৫০ শতাংশে তুলতে হবে বলে জানিয়েছেন গড়কড়ি। পাশাপাশি, আগামী ৫ বছরে পাঁচ কোটি চাকরির ব্যবস্থাও করতে হবে এই সমস্ত সংস্থাকে।

এদিন দিল্লিতে ৬ষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এক্সপো-তে তাঁর ভাষণে গড়গড়ি জানিয়েছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সমস্যা সমাধানে এর মধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে সরকার। জোর দেওয়া হয়েছে তাদের পণ্য বিপণন ও সময় মতো টাকা পাওয়ার বিষয়ে।’

চিনের অর্থনৈতিক উন্নয়নে ই-কমার্স সংস্থা আলিবাবার অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ই-মার্কেট পোর্টাল নির্মাণের উদ্দেশে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক সরকারি ই-মার্কেট পোর্টালের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে। নতুন পোর্টালের সম্ভাব্য নাম ‘ভারত ক্র্যাফ্ট’ হতে পারে বলে জানিয়েছেন গড়কড়ি। ওই পোর্টালের গুণগত মান আলিবাবা ও অ্যামাজন-এর মতোই হবে বলে তিনি জানিয়েছেন। আগামী ২ বছরে পোর্টালের মারফৎ ১০ লক্ষ কোটি টাকার ব্যবসা আসবে বলে আশাবাদী সরকার। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top