News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের টাকা পরিশোধের চিন্তায় আত্মঘাতী যুবক
Image

ঋণের টাকা পরিশোধের চিন্তায় আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  ঋণের দায়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যক্তি৷ গোমতি জেলার অমরপুর মহকুমার নেতাজি কলোনির বাসিন্দা জাকির হোসেন (৩৫) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তার স্ত্রী জানিয়েছেন, আজ ঋণের কিস্তির টাকা দেওয়ার অন্তিম তারিখ ছিল৷ হয়ত ঋণের টাকা মেটাতে পারবেন না চিন্তায় তিনি গলাষ ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷

বীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ ভোরে নেতাজি কলোনি এলাকায় একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ নিজের বাড়ির পাশেই ফাঁসিতে আত্মহত্যা করেন জাকির হোসেন৷ পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ এদিনই ময়না তদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

মৃত যুবকের স্ত্রী জানান, একটি মাইক্রো ফিনান্স কোম্পানি থেকে ৫০ হাজার টাকার ঋণ নিয়েছিলেন তার স্বামী৷ পেশায় লাকড়ি ব্যবসায়ী তার স্বামী কিস্তির টাকা মেটাতে পারছিলেন না৷ তাই গত কয়েকদিন ধরে ভীষণ চিন্তিত ছিলেন তিনি৷ জাকির হোসেনের স্ত্রী বলেন, গতকাল বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খোঁজে পাওয়া যায়নি৷ আজ সকালে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷

তার স্ত্রীর কথায়, কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য তার  স্বামীকে মানসিকভাবে হেনস্থা করছিল ওই মাইক্রো ফিনান্স কোম্পানি৷ তিনি তার স্বামীর মৃত্যুর জন্য  মাইক্রো ফিনান্স কোম্পানিকে দায়ী করেছেন৷ পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top