News Flash

  • Home
  • Uncategorized
  • প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি রেল মন্ত্রকের তরফে
Image

প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি রেল মন্ত্রকের তরফে

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি. স.) : প্লাস্টিক দূষণ রোধে আগামী  ২ অক্টোবরের মধ্যে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। প্যাল্টফর্ম, প্যান্ট্রিকার, ট্রেনের ভিতরে-বাইরে কোথাও প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না রেলের কর্মী থেকে যাত্রীরা। ‘ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিসম কর্পোরেশন’ (আইআরসিটিসি)-কে এমনই নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

রেল বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ৫০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে নতুন অভিযান শুরু করছে রেল। সব কটি জোনে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। প্যান্ট্রি কার থেকে যে খাবার যাত্রীদের পাঠানো হয়, সেখানে প্লাস্টিক ব্যবহার করা চলবে না। ট্রেনে যাত্রীরাও যাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে না ওঠেন, সেটা খেয়াল রাখতে হবে রেল কর্মীদের। খালি জলের বোতল ইতস্তত প্ল্যাটফর্মে ফেলতে দেখলেই জরিমানা করা হবে। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা হাতে পাওয়ার পর থেকই হুড়োহুড়ি পড়ে যায় আইআরসিটিসির কর্মীদের মধ্যে। মঙ্গলবার সকাল থেকেই, প্ল্যাটফর্মে ঘুরে ঘরে অনেককেই খালি প্লাস্টিকের বোতন, ক্যারি ব্যাগ কুড়োতে দেখা যায়।   আইআরসিটিসির এক কর্মীর কথায়, ‘‘৫০ মাইক্রনের কম মোটা প্লাস্টিকের ব্যবহার যাতে বন্ধ হয়, সে ব্যাপারে আমরা নজর রাখছি। তবে বিকল্পের ব্যবস্থা না করে প্লাস্টিক বন্ধ করা মুশকিল। তাই বিকল্প নিয়েও চিন্তাভাবনা চলছে। ’’ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ও রেলের শীর্ষ আধিকারিকদের ব্যক্তিগত ভাবে মেসেজ পাঠিয়েও প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। তিনি বলেছেন, ‘‘স্বাধীনতা দিবসের ভাষণে প্লাস্টিক বন্ধের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্লাস্টিক দূষণ রোধে নানা কর্মসূচী চলছে গোটা দেশেই। রেলের তরফে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। জিএমন, ডিআরএম এবং রেলের অন্যান্য শীর্ষ আধিকারিক থেকে গ্রুপ ফোর স্টাফ, সকলকেই স্টেশনগুলিতেই কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top