News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন নরেন্দ্র মোদীর
Image

সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : সন্ত্রাসবাদ, চরমপন্থা, হিংসা, অসহিষ্ণুতা বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় এই বিষয়গুলি উত্থাপন করেছেন প্রধানমন্তী নরেন্দ্র মোদী। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় স্বাধীনতা দিবসের দিন লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে বাইরে যে হিংসাত্মক কার্যকলাপ ঘটেছিল তা উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে শোক প্রকাশ করে যথা্যথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বরিস জনসন। পাশাপাশি ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। 

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ইংল্যাণ্ডে বসবাসকারি শিখ তরুণদের খেপিয়ে তুলছে। এমনকি ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ইংল্যাণ্ডের মাটি ব্যবহার করে টাকাও তুলছে আইএসআই। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি ভারত বিরোধী কার্যকলাপ বেড়েই চলেছে ইংল্যাণ্ডের মাটিতে। বিষয়টি নিয়ে আগেও সরব হয়েছিল নয়াদিল্লি। 
কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থা স্পষ্ট করে দিয়ে বরিস জনসন জানিয়েছেন, কাশ্মীর হচ্ছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান যে সম্ভব তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

উল্লেখ করা যেতে পারে ৩৭০ ধারা অবলুপ্তির প্রতিবাদে লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়ে পচা ডিম ছোঁড়ে কয়েক জন দুষ্কৃতি। সেই সময় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান চলছিল ভারতীয় দূতাবাসে। এই ঘটনায় লন্ডন পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top