News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দফা দাবিতে শহরে মিছিল ক্ষেত মজুর ইউনিয়নের
Image

সাত দফা দাবিতে শহরে মিছিল ক্ষেত মজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ সাত দফা দাবির ভিত্তিতে আজ বুধবার আগরতলায় ডেপুটেশন ও পথসভা অনুষ্ঠিত করল বামফ্রন্ট সমর্থিত কৃষকদের সংগঠন  ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটি৷ মিছিল শুরুর আগে তাঁদের এই দাবিগুলির বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা সরকারের প্রাক্তন খাদ্য ও জনসংযোগ দফতরের মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা৷

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি যথাক্রমে বৃদ্ধ বয়সে কৃষকদের ২০০০ টাকা করে প্রতিমাসে পেনশন প্রদান, কৃষি খেতগুলিতে সেচের ব্যবস্থা করা, রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা, রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সম্প্রসারণ করা, এমজিএনরেগা প্রকল্পের কাজ বছরের ন্যূনতম ১৫০ দিন করা, এমজিএনরেগা দৈনিক মজুরি ৩৪০ টাকা করা, প্রত্যেক কৃষকের জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করা, গ্রামীণ এলাকায় যে-সকল রাস্তা খারাপ রয়েছে সেই রাস্তাগুলোকে দ্রুত সংস্কার করা ইত্যাদি৷

ভানুলাল সাহা আরও বলেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি তাদের ভিজন ডকুমেন্টে এই কথাগুলি উল্লেখ করেছিল৷ তাঁরা এখন বিষয়গুলি সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছেন৷

এদিন দুপুরে রাজধানীর মেলারমাঠ এলাকায় অবস্থিত পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷ সেখান থেকে এক প্রতিনিধি দল জেলাশাসক সন্দীপ এন মাহাত্মের সঙ্গে দেখা করে তাঁর হাতে তাঁদের ৭ দফা দাবি সংবলিত স্মরকপত্র তুলে দেন৷ পরে তাঁরা রাজধানীর সিটি সেন্টারের সামনে এক পথসভার আয়োজন করেন৷

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে কৃষক নেতারা তীব্র ভাষায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন৷ সেই সঙ্গে তাঁরা দাবি জানান, অবিলম্বে নির্বাচনের আগে সাধারণ মানুষকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top