News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে গোমতি নদীতে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নিথর দেহ উদ্ধার
Image

অবশেষে গোমতি নদীতে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নিথর দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ অবশেষে গোমতি নদীতে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী সঙ্গীতা পালের নিথর দেহ উদ্ধার করলেন এনডিআরএফ-এর জওয়ানরা৷ আজ বুধবার দুপুর তিনটে নাগাদ গোমতি জেলার উদয়পুর মহকুমার রাজনগর সেতু সংলগ্ণ জায়ায় নদীর জলে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার গোমতি নদীতে তলিয়ে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী৷ দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক এই ঘটনায় গোমতি জেলার উদয়পুরের রাজনগরে শোকের ছায়া নেমে এসেছে৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তাঁর দেহ উদ্ধার হয়নি৷ ফলে, আজ সকালে থেকে ফের এনডিআরএফ-এর জওয়ানরা নদীতে তল্লাশি চালান৷

উদয়পুরের মহকুমাশাসক অনিরূদ্ধ রায় জানান, আগরতলার শিবনগর লোটাস ক্লাব সংলগ্ণ এলাকার বাসিন্দা সুব্রত পালের একমাত্র কন্যা সঙ্গীতা পাল (১২) মা মিনতি পালের সাথে গোমতি জেলার অন্তর্গত উদয়পুরের রাজনগরে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল৷ সঙ্গীতা আগরতলার তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল৷ তিনি জানান, গতকাল দুপুর সোয়া দুটো নাগাদ গোমতি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল সঙ্গীতা৷ নদীতে প্রচণ্ড স্রোতের কারণে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি মেয়েটি, মনে করছেন তাঁরা৷

মহকুমাশাসকের বক্তব্য, খবর পেয়ে দমকল কর্মী এবং এনডিআরএফ-এর উদ্ধারকারী দল ছুটে গিয়েছিল৷ দমকল বিভাগের ডুবুরিরা নদীর বিভিন্ন প্রান্তে তল্লাশিও চালিয়েছিলেন৷ তাছাড়া এনডিআরএফ-এর জওয়ানরাও নদীতে তল্লাশি করেছিলেন৷ কিন্তু তাঁকে গতকাল খুঁজে পাওয়া যায়নি৷ তিনি বলেন, তাঁর দেহ বাংলাদেশে ভেসে যেতে পারে, এই অনুমানের ভিত্তিতে মহারানি এলাকায় ব্যারেজ বন্ধ রাখা হয়েছিল৷

মহকুমাশাসক জানিয়েছেন, আজ সকাল থেকে এনডিআরএফ-এর জওয়ানরা ফের নদীতে খোঁজাখুঁজি শুরু করেন৷ অনেক চেষ্টার পর দুপুর তিনটে নাগাদ রাজনগর সেতু সংলগ্ণ স্থানে নদীর জলে তার নিথর দেহ উদ্ধার হয়েছে৷ একমাত্র সন্তানের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা সুব্রত পাল ও তার স্ত্রী মিনতি পাল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top