News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৫-তম জন্মদিবস
Image

রাজ্যেও পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৫-তম জন্মদিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ আজ মঙ্গলবার ২০ আগস্ট সারা দেশের সঙ্গে ত্রিপুরা জুড়ে পালিত হয়েছে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৫-তম জন্মদিবস৷ ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে রাজ্যের প্রতিটি সাংগঠনিক ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত নেতাকে স্মরণ করা হয়েছে৷


মূল কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে অবস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অফিসে৷ এদিন অফিসের সামনে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা রাজ্যের অবজারভার ভূপেন বরা, সহ-সভাপতি তথা মুখপাত্র তাপস দে, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, বীরজিৎ সিনহা, এনএসইউআই-এর সহ-সভাপতি সম্রাট রায়-সহ দলের অন্যান্য কর্মকর্তা ও সদস্য-সদস্যারা৷
শ্রদ্ধা নিবেদন শেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সংবাদ মাধ্যমকে বলেন, দেশের উন্নয়নে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিশেষ অবদান রয়েছে৷ তিনি আধুনিক ভারতের সূচনা করেছিলেন৷ তাঁর চিন্তাধারার ফসল বর্তমান এই আধুনিক ভারতবর্ষ৷


শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এনএসইউআই-এর ত্রিপুরা ইউনিট এবং যুবকংগ্রেসের উদ্যোগে এ উপলক্ষ্যে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ অপরদিকে সেবাদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে আজ৷ এছাড়া দিনভর নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের কর্মকর্তারা৷
প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও৷ তিনি এক টুইট বার্তায় তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top