News Flash

  • Home
  • Uncategorized
  • সেকেরকোটে হামলায় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বললেন মানিক সরকার
Image

সেকেরকোটে হামলায় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বললেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ রবিবার রাতে আমতলি থানার অন্তর্গত চৌমুহনী বাজার হাতির লেটা এলাকায় সেকেরকোটে মনসা পূজার বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের আক্রমণে মৃত্যু হয় এক জনের৷ পাশাপাশি গুরুতর ভাবে আহত হয় আরও চারজন৷ বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ মঙ্গলবার আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ সাথে ছিলেন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা৷


জিবি হাসপাতালে গিয়ে মানিক সরকার কথা বলেন আহতদের পরিবারের লোকজনদের সাথে৷ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন৷ পাশাপাশি এইদিন তিনি আহতদের বাড়িতে যান৷ সেখানে গিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন৷ রবিবার রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত হন তিনি৷ জিবি হাসপাতালে আহতদের দেখার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ প্রতিনিধিদের জানান রাজ্যে অরাজকতা চলছে৷


তিনি বলেন, আইন বলে কিছুই নেই৷ যার যখন খুশি নিজের হাতে আইন তুলে নিচ্ছে৷ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে৷ প্রতিদিন মারামারি হচ্ছে, তাঁর সাথে যুক্ত হয়েছে সড়ক দুর্ঘটনা৷ অত্যন্ত খারাপ লক্ষণ৷ যারা সরকারে রয়েছে তাদের দিক থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে পুলিশ নিজে নিজে কিছুই করতে পারে না৷ সাধারণ একজন পুলিশকে গালি গালাজ করে কোন লাভ হবে না৷ এই পরিস্থিতিতে পুলিশের উপর আস্থা না রেখেও কোন উপায় নেই৷ তবে এই সকল ঘটনা বন্ধের জন্য সরকারে যারা রয়েছে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top