News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নয়া চেয়ারম্যান নিযুক্ত
Image

ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নয়া চেয়ারম্যান নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে আজ শপথ নেন ড রাধা কৃষ্ণাণ৷ তিনি এন চক্রবর্তীর স্থালাভিষিক্ত হয়েছেন৷ আজ মহাকরণে উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মা তাঁকে শপথবাক্য পাঠ করান৷
এদিকে, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে আজ শপথ নেন জীবনকৃষ্ণ সেন৷ তাঁকেও উপ-মুখ্যমন্ত্রী শপথবাক্য পাঠ করান৷


উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান ড রাধা কৃষ্ণাণ-এর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ তাছাড়াও তাঁর টাটা, রিলায়েন্স, আদানী, পিটিসি এবং জিএমআর-এ ৩৭ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে৷ তিনি ত্রিপুরায় বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ননে ইতিবাচক ভূমিকা নেবেন বলে উপ-মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷
এদিন তিনি আরো জানান, রেগুলেটরি কমিশনের নতুন সদস্য জীবনকৃষ্ণ সেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ তাছাড়াও ২১ বছর ধরে তিনি আইনী পেশার সাথে যুক্ত রয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বিদ্যুতের মাশুল নির্ধারণে রেগুলেটরি কমিশনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে৷ দীর্ঘ সময় ধরে বিদ্যুতের মাশুল ত্রিপুরায় বৃদ্ধি হয়নি৷ সম্প্রতি বিদ্যুৎ নিগমের এমডি মাশুল বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন৷ ফলে, নতুন চেয়ারম্যান রেগুলেটরি কমিশনের দায়িত্ব নিয়ে ত্রিপুরায় বিদ্যুতের হাল চাঙ্গা করতে গিয়ে মাশুল বৃদ্ধির পথে হাটবেন নাকি লোকসানের হাত থেকে নিগমকে বাঁচাতে নতুন পথ খঁুজে বের করবেন, তা এখন দেখার বিষয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top