News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি ছাত্র ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত
Image

উপজাতি ছাত্র ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ উপজাতি ছাত্র ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠা দিবস সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে সংগটনের রাজ্য কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা৷ ১৯৭৮ সালে আজকের দিনে খোয়াই টাউন হলে দু’দিনব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটেছিল উপজাতি ছাত্র ইউনিয়ন বা টিএসইউ’র৷

এবছর ৪২তম প্রতিষ্ঠা দিবস আগরতলা সহ গোটা রাজ্যেই পালন করা হয়৷ এ বছ্যরর প্রতিষ্ঠা দিবসের মূল শ্লোগান হল ‘শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’৷ আগরতলায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নেতাজি দেববর্মা বলেন, শিক্ষা পরিকাঠামো উন্নয়ন ও ছাত্র স্বার্থ সুরক্ষার জন্য আন্দোলন গড়ে তুলতে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল৷ বর্তমান বিজেপি’র নেতৃত্বাধীন রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষা অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷

বিজেপি সরকার শিক্ষাকে বেসরকারি করণের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়৷ কেন্দ্রীয় সরকারের নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে সংগঠনের রাজ্য সম্পাদক আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও উপজাতি ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালনের খবর মিলেছে৷ প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে সংগঠন নানা সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top