News Flash

  • Home
  • Uncategorized
  • মনসা পূজাকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই ভাইয়ের হামলায় হত এক, শিশুসহ আহত চার
Image

মনসা পূজাকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই ভাইয়ের হামলায় হত এক, শিশুসহ আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ মনসা পূজার নিমন্ত্রণে গিয়ে বিবাদের জেরে দুই ভাইয়ের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন চারজন৷ তাঁদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ এই ঘটনায় অভিযুক্ত দুই ভাই পলাতক বলে পুলিশ জানিয়েছে৷


রবিবার আমতলি থানাধীন সেকেরকোটের হাতিরলেডা গ্রামে একটি মনসা পূজার আয়োজন করা হয়েছিল৷ সেখানে নিমন্ত্রিত ছিলেন স্থানীয় নকুল সাহা এবং সঞ্জীব দাস ও অন্যান্যরা৷ এলাকাবাসীর বক্তব্য, গতকাল রাতে মনসা পূজার নিমন্ত্রণে গিয়ে সঞ্জীব দাস এবং নকুল সাহার মধ্যে সামান্য একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়৷ তা একসময় হাতাহাতির পর্যায়ের পৌঁছে যায়৷ তখন উপস্থিত অন্যান্য গ্রামবাসী তাঁদের আটকান৷ পরে সঞ্জীব দাস সেখান থেকে বাড়ি ফিরে যান৷ এর পরই সঞ্জীব দাস ও তার ভাই রতন দাসের আক্রমণে নকুল সাহা-সহ আরও চারজন গুরুতর আহত হন৷ তাদের মধ্যে নকুল সাহা আজ সকালে মারা যান৷


এ-বিষয়ে আমতলি থানার এসডিপিও অনির্বাণ দাস জানিয়েছেন, গতকাল সঞ্জীব দাস এবং নকুল সাহার মধ্যে ঝামেলা হলেও ওই সময় তা মিটে গিয়েছিল বলে অন্যান্যরা মনে করেছিলেন৷ কিন্তু, রাত একটা নাগাদ বাড়ি ফেরার পথে নকুল সাহাকে আক্রমণ করেন সঞ্জীব দাস ও তার ভাই রতন দাস৷ এসডিপিও জানান, দা এবং রড নিয়ে নকুল সাহার উপর আক্রমণ চালান দুই ভাই৷ ওই সময় সেখানে উপস্থিত গকুল সাহা, নিমিশ সরকার, সাধন দাস এবং অনিমেষ সরকার বাধা দিতে গেলে তারাও আক্রান্ত হন৷ এসডিপিও-র কথায়, স্থানীয় জনগণ চিৎকার শুনে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ সেখানে আজ ভোরে নকুল সাহা মারা যান৷


তিনি বলেন, ওই ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে৷ কিন্তু, অভিযুক্ত দুই ভাই পলাতক৷ তাঁদের খুঁজে তল্লাশি চলছে৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিনভর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে৷ বিশাল সংখ্যায় পুলিশ সেখানে মোতায়েন করা হয়৷ নিহতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷ এদিকে, জানা গিয়েছে হামলায় নিহত ব্যক্তি বিরোধী সিপিএম কর্মী ছিলেন৷ তার মৃত্যুতে স্থানীয় সিপিএম নেতৃত্ব নিহতের পরিবারের সাথে কথা বলেন৷ সেই সাথে আহতদের খোঁজ খবর নিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top